News Flash

  • Home
  • Uncategorized
  • আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ, ঢাকার বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত
Image

আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ, ঢাকার বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে ক্রয় করার বিষয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে৷ বাংলাদেশ ত্রিপুরা থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে৷ এবিষয়ে ঢাকায় গত ১৬ মার্চ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ঐবৈঠকে ভারত সরকারের তরফে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের চিফ ফিনান্স অফিসার এবং জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার৷ বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ দপ্তরের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ মন্ত্রকের যুগ্ম সচিব৷ রাজ্য থেকে ঐ বৈঠকে যোগ দিয়েছেন নিগমের টেকনিক্যাল ডিরেক্টর মহানন্দ দেববর্মা৷
তবে, চুক্তি কবে নাগাদ স্বাক্ষরিত হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হবে৷
এদিকে, সোমবার সকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় সমগ্র পূর্বোত্তরে৷ সূত্র অনুসারে জানা গেছে, এদিন নর্থ ইস্ট গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় পূর্বোত্তরে সবকটি রাজ্যে প্রভাব পড়ে৷ এর কারণে এদিন, পালাটানা এবং মনারচক থেকে কোন বিদ্যুৎ পাওয়া যায়নি৷ তবে, রাজ্যে এর প্রভাব মারাত্মকভাবে পড়েনি৷ এদিন, রাজ্যে বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম ছিল৷ এদিন রাজ্যের চাহিদা ছিল ২০০ মেগাওয়াট বিদ্যুৎ৷ জানা গেছে, বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছে৷ ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ বাইরে থেকে কেনা হয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top