News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক সন্ত্রাসীদের নিরাপদ করিডোর হয়ে উঠছে ত্রিপুরা সীমান্ত এলাকা
Image

আন্তর্জাতিক সন্ত্রাসীদের নিরাপদ করিডোর হয়ে উঠছে ত্রিপুরা সীমান্ত এলাকা

আগরতলা, ২০ মার্চ (হিঃস)৷৷  আন্তর্জাতিক মৌলবাদী সন্ত্রাসী সংঘটনগুলি ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করছে৷ ইতিপূর্বেও বহুবার এজাতীয় তথ্য প্রমাণ পাওয়া গেছে৷ কিন্তু ব্যাঙ্গালুরু বোমা বিস্ফোডণে অভিযুক্ত হাবিব মিয়াঁকে ত্রিপুরা থেকে ধরে নিয়ে যাওয়ার পর বিষয়টি আরও প্রস্ত হয়ে উঠেছে৷ ত্রিপুরায় কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসআইবি এর এক আধিকারিক জানিয়েছেন এখন পর্যন্ত ত্রিপুরা থেকে যে সব সন্ত্রাসী কে পাকরাও করা হয়েছে তাদের প্রত্যেকেই বাংলাদেশ এবং ত্রিপুরায় ঘনিষ্ঠ যোগাযোগের বহু বথ্য প্রমাণ পাওয়া গেছে৷ এরাজ্যে মৌলবাদীদের তেমন কোন সক্রিয় কার্যকলাপ নেই৷ ফলে রাজ্যের সুরক্ষা বাহিনী গুলিও এসব বিষয়ে তেমন গুরুত্ব দেয়না৷ আর এই সুযোগের ত্রিপুরার সীমান্তবর্তী বেশ কিছু এলাকাকে আন্তর্জাতিক সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয়স্থল এবং ভারতীয় ভূখন্ডে যাতায়াতের নিরাপদ মাধ্যম হিসাবে ব্যবহার করছে৷ গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, ইতিপূর্বে বহিরাজ্যের গোয়ন্দো বাহিনীগুলির তৎপরতায় আগরতলা থেকে ধরা পরা সগম আলী কিংবা মামুন মিয়াঁ এবং সদ্য ধরা পর হাবিব মিয়াঁ প্রত্যেকেই বাংলাদেশ  ও ত্রিপুরার মধ্যে অবৈধভাবে যাতায়াত করার তথ্য প্রমাণ পাওয়া গেছে৷ শুধু তাই নয় সীমান্তের উভয়দিকেই তাদের  যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও ছিল৷ তদন্তে বেরিয়ে এসেছে এই আন্তর্জাতিক সন্ত্রাসীদের মদত দেওয়ার জন্য এবং নানা ভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এরাজ্যের মাটিতে কিছু লোক পরোক্ষভাবে সক্রিয় রয়েছে৷ কিন্তু তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছেনা৷ এমনকি এই সন্ত্রাসীরা রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ করার জন্য ভোটার কার্ড এবং নাগরিকত্বের প্রমাণ পত্রও বের করে নিচ্ছে৷ উল্লেখ করা যেতে পারে সগম আলীকে গ্রেপ্তার করে বিএসএফ এর গোয়েন্দা শাখা আর মামুন মিয়াঁকে আগরতলা থেকে তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ৷ যেখানে হাবিব মিয়াঁকে এই আগরতলা থেকেই গ্রেপ্তার করেছে কর্ণাটকের এটিএস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top