News Flash

  • Home
  • Uncategorized
  • ফোর্বসের তালিকায় শীর্ষে বিল গেটস, ভারতে মুকেশ
Image

ফোর্বসের তালিকায় শীর্ষে বিল গেটস, ভারতে মুকেশ

নিউ ইয়র্ক, ২১ মার্চ (হি.স.): ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত নয়া রিপোর্টে বিলিনয়ের সংখ্যায় গোটা বিশ্বে চার নম্বরে রয়েছে ভারত| এদেশে বিলিনয়ের সংখ্যা এবার শতাধিক| তবে, বিলিয়নেয়ারের সংখ্যার দিক থেকে এবারও সবার উপরে রয়েছে আমেরিকা| মার্কিন মুলুকে বিলিয়নেয়ারের সংখ্যা ৫৬৫| এরপরেই রয়েছে চীন| সে দেশে বিলিয়নেয়ার রয়েছেন ৩১৯ জন| ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে ধনকুবেরের নেতৃত্বে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি| বিশ্বের ধনকুবেরদের তালিকায় মুকেশ আম্বানি রয়েছেন ৩৩ নম্বরে| এই তালিকায় এই নিয়ে টানা চারবার শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস| তাঁর ঠিক পরেই তালিকায় রয়েছেন বার্কশায়র হ্যাথওয়ের প্রধান ওয়ারেন বাফের নাম| উল্লেখ্য, ৩.৪ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় রয়েছেন ৫৪৪ নম্বরে|
বিলিয়নেয়ারের সংখ্যায় সর্বাগ্রে রয়েছে আমেরিকা| এরপরেই রয়েছে চীন| তৃতীয় স্থানে রয়েছে জার্মানি| আর চার নম্বরে রয়েছে ভারতের নাম| প্রসঙ্গত, ফোর্বস ম্যাগাজিনের তালিকা ‘ওয়ার্ল্ড বিলিয়নেয়ার ২০১৭’-এ রয়েছে বিশ্বের ২,০৪৩ জন ধনকুবেরের নাম| যাঁদের মিলিত অর্থের পরিমাণ ৭.৬৭ ট্রিলিয়ন ডলার| গত বছর থেকে এই পরিমাণটা বেড়েছে ১৮ শতাংশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top