News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় কর্মীদের উপর হামলার নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি
Image

দলীয় কর্মীদের উপর হামলার নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ দলীয় কর্মী  সমর্থকের ওপর ক্রমাগত আক্রমণের ঘটনায় এখন রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি৷ সোমবার রাজ্যপাল তথাগত রায়ের সাথে দেখা করে তাঁর হাতে একটি মেমোরেন্ডাম তুলে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ এদিন, উদয়পুর, মোহনপুর এবং কমলপুরে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণের ঘটনাগুলির বিষয়ে রাজ্যপালকে অবগত করা হয়৷ বিজেপি রাজ্য সভাপতির দাবি, দলে দলে লোক বিজেপিতে যোগ দিচ্ছে৷ তাতে, আতঙ্কিত শাসক দল বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করছে৷ তিনি রাজ্যপালের কাছে হিংসার রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন৷ এদিকে, বিজেপি কেন্দ্রীয় নেতা তথা রাজ্যপ্রভারী সুনীল দেওধর দলীয় কর্মী সমর্থকদের ওপর ক্রমাগত আক্রমণের ঘটনাগুলি রাষ্ট্রপতির নজরে নিয়ে যাওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন৷ এদিন, বিজেপির কাছ থেকে সমস্ত বিষয় জেনে নিয়ে  রাজ্যপাল তথাগত রায় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন৷ ঘটনাগুলি রাষ্ট্রপতির কাছেও নিয়ে যাবেন বলে তিনি তাঁদের জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top