News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া টাকা নিয়ে দুই পরিবারে সংঘর্ষ, উত্তেজনা
Image

বকেয়া টাকা নিয়ে দুই পরিবারে সংঘর্ষ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৯ মার্চ৷৷ রবিবার কমলাসাগর মিয়া পাড়ায় দোকানের বকেয়া  টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়৷ জানা যায়, বাদি  শামিন মিয়া পিতা আবু কালাম মিয়া এই পরিবারের সহিত বিবাদি শাহজান মিয়ার পরিবারে মধ্যে সংঘর্ষ হয়৷ শামিন মিয়া দোকানের  বকেয়া অর্থ তাগদা দিতে গেলে শাহাজান মিয়া দোকানের মালিক শামিন মিয়ার ছোট ভাইকে অকথ্য গালিগালাজ করতে করতে উত্তেজিত হয়ে উঠে উভয় পরিবার৷ তখন শাহাজান মিয়া শামিন মিয়ার ছোট ভাইকে কিল, ঘুষি লাঠি পেটায় গুরুতর আহত হয়৷ ঘটনার  খবর পেয়ে ছুটে আসে ১১২নং গেইটে পাহারারত বিএসএফ জওয়ান৷ এই অবস্থায় দুই পরিবারে মধ্যে ইট পাটকেল ছুঁড়া ও লাঠি নিয়েদুই পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষ৷  আহতকে নিয়ে যাওয়া হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷  ঘটনাস্থলে বি এস এফ জওয়ান আহত হয় বলে জানা যায়৷  পরে বিএসএপ জওয়ানরা এসে এলাকার  উত্তেজনাকে নিয়ন্ত্রণে আনে৷  দোকানমালিক শামিন মিয়া মধুপুর থানায় বিবাদীদের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top