News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে স্ত্রীর মৃত্যু, পলাতক স্বামী
Image

অগ্ণিদগ্দ হয়ে স্ত্রীর মৃত্যু, পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ সাতদিন চিকিৎসাধীন থাকার পর ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন অগ্ণিদগ্দ এক গৃহবধূ৷ এদিকে, কিভাবে ঐ গৃহবধূ অগ্ণিদগ্দ হলেন এনিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ যদিও একাংশ জনতার দাবি স্বামী গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে৷ মৃতার নাম পারুল দেবনাথ৷ স্বামীর নাম নারু দেবনাথ৷ বাড়ি সিধাই মোহনপুরের কলকলিয়ার এক নং টিলায়৷
সোমবার রাতে নিজ বাড়িতেই অগ্ণিদগ্দ হন পারুল দেবনাথ৷ পরিবারের লোকজন তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় জি বি হাসপতালে নিয়ে আসে৷ সাতদিন যাবৎ তাঁর চিকিৎসা চলতে থাকে জি বি হাসপাতালে৷ গৃহবধূর শরীরের বেশীরভাগ অংশ পুড়ে গিয়েছিল৷ চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাঁকে সুস্থ করে তোলার জন্য৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি রবিবার সকালে জি বি হাসপাতালে পারুল মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এদিকে, অগ্ণিদগ্দ হওয়ার কারণ নিয়ে জনগণ নানা মত পোষণ করছেন৷ কথিত অভিযোগ স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়শই বিবাদ হত৷ প্রায় রাতেই উচ্চস্বরে তর্কাতর্কি হতো বলে জানিয়েছেন এলাকার জনগণ৷ আশঙ্কা করা হচ্ছে এই বিবাদের জেরেই স্বামী নারু দেবনাথ স্ত্রী পারুলের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে৷ এদিকে এই ঘটনার বিষয়ে সিধাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকেই স্বামী নারু দেবনাথ পালিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গিয়েছে৷ পুলিশ অবশ্য স্বামীকে ধরার জন্য বিভিন্ন স্থানে তল্লাসী জারি রেখেছে৷ যুবতী গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top