News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিজে প্রথম সেঞ্চুরি পূজারার, দিনের শেষে ভারত ৬ উইকেটে ৩৬০
Image

সিরিজে প্রথম সেঞ্চুরি পূজারার, দিনের শেষে ভারত ৬ উইকেটে ৩৬০

রাঁচি, ১৮ মার্চ (হি.স.) : অধিনায়ক বিরাট কোহলি চোট উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন| তবে তা সত্ত্বেও রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ভালভাবেই লড়াই করে ভারত| মুরলী বিজয় (৮২) ও চেতেশ্বর পূজারা (অপরাজিত ১৩০) উপর ভর করে এদিন ভারতের রান ৬ উইকেটে ৩৬০ রান করে| এই দুই ব্যাটসম্যানের অসাধারণ ইনিংসের সুবাদে এদিন রান পায় ভারত| দিনের শেষে পূজারার সঙ্গে ক্রিজে আছেন ঋদ্ধিমান সাহা (১৮)| প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে আর ৯১ রানে পিছিয়ে ভারত|

শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ১২০| এদিন অবশ্য পূজারা ও বিজয় ছাড়া আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি| অজিঙ্ক রাহানে (১৪), করুণ নায়াররা (২৩) শুরুটা ভাল করেও বড় রান করার আগেই প্যাভিলিয়নে ফেরেন| প্যাট কামিন্স ৪ উইকেট নিয়েছেন|

চলতি সিরিজে ভারতীয় দলের হয়ে প্রথম শতরান করলেন চেতেশ্বর পূজারা| প্যাট কামিনসকে বাউন্ডারি হাঁকিয়ে তাঁর এই শতরান আসে| ২১৮ বলে নিজের শতরান পূরণ করেন পূজারা| এরমধ্যে ১৪টা বাউন্ডারিও রয়েছে|

অন্যদিকে ধোনির শহরেও জ্বলে উঠতে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি| বিগত কয়েকটি ম্যাচেই কোহলির ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া যায়নি| এদিনও সেই ট্র্যাডিশন অব্যাহত থাকল| মাত্র ৬ রান করে প্যাট কামিনসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে ফিরে যান তিনি| রবিবার এই রান টপকে লিড নিতে পারলে এবং বোলাররা দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দিলে সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকবে বিরাটদের সামনে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top