News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ১ লাখ মাদ্রাসায় টয়লেট বানিয়ে দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার
Image

দেশের ১ লাখ মাদ্রাসায় টয়লেট বানিয়ে দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : এবার মাদ্রাসায় স্বচ্ছ ভারত অভিযান চালাবে কেন্দ্র | দেশের ১ লাখ মাদ্রাসায় টয়লেট বানিয়ে দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার| শনিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি | আগামী অর্থ বছরের মধ্যেই ওইসব টয়লেট বানানোর কাজ শেষ হয়ে যাবে| সম্প্রতি তিনি দেশের মাদ্রাসা ও মক্তবগুলিকে আধুনিক করা হবে বলে জানিয়েছিলেন| ওইসব মাদ্রাসায় বিজ্ঞান ও অন্যান্য বিষয় পড়ানোর পক্ষে সওয়াল করেন নকভি| টয়লেট তৈরি সেই আধুনিকিকরণের অংশ বলে মনে করা হচ্ছে|

গত বছর একটি সমীক্ষায় বলা হয় দেশ একাধিক রোগের প্রকোপের পেছন রয়েছে খোলা জায়গায় মলত্যাগ| এই অভ্যাসের পেছনে আর্থিক অসংগতির কোনও সম্পর্ক নেই| বরং রয়েছে পুরনো অভ্যাস| ওই সমীক্ষায় বলা হয় খোলা জায়গায় মলত্যাগের ফলে দেশে ডাইরিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে| দেশের যেসব পরিবারের সদস্যরা খোলা যায়গায় মলত্যাগ করেন না তাদের আয়ু অনেকটাই বেশি| ২০১৪ সালে ২ অক্টোবর দেশে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গত বছর কেন্দ্রীয় সরকার গোটা দেশে ৮০ লাখ টয়লেট বানিয়ে দিয়েছে| এবার তা পৌঁছে যাচ্ছে মাদ্রাসাতেও|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top