News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টে পিপি হিসেবে নিযুক্ত হচ্ছেন সুব্রত সরকার
Image

হাইকোর্টে পিপি হিসেবে নিযুক্ত হচ্ছেন সুব্রত সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ হাইকোর্টে পিপি হিসেবে নিযুক্ত হচ্ছেন আইনজীবী সুব্রত সরকার৷ সূত্রের খবর, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে পিপি নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, উচ্চ আদালতে মামলা পরিচালনায় সরকারি আইনজীবী হিসেবে অভিজিৎ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠায় তিনি ইস্তফা দেন৷ তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন আইনজীবী সুব্রত সরকার৷
এদিকে, সরকারি আইনজীবীর পদ থেকে অভিজিৎ ঘোষের ইস্তফাতে সন্তুষ্ট নয় বিজেপিও৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী আইনজীবী কল্যাণী রায় বলেন, সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠায় পদত্যাগ করলেই দায় এড়ানো যায় না৷ তিনি অভিজিৎ ঘোষের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল৷ কিন্তু তাতে সফল হয়নি৷ তবে, পদত্যাগ করে দিলেই যথেষ্ট নয়৷ তার বিরুদ্ধে তদন্ত হলে সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে যে প্রশ্ণ উঠেছে তার পেছনে রহস্য উন্মোচিত হবে৷ উল্লেখ্য, উচ্চ আদালতে ধর্ষণ এবং খুনের মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠেছিল৷ এই কারণে সরকারি আইনজীবীর পদ থেকে অভিজিৎ ঘোষ ইস্তফা দিয়েছেন৷ বিধানসভায় বিরোধী দলের সদস্যরাও দাবি জানিয়েছিলেন তার বিরুদ্ধে আরো তদন্ত হওয়া দরকার৷ কিন্তু সে দাবি মেনে নেওয়া হয়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top