News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারের জন্য মজুত সাত লক্ষ টাকার গাঁজা উদ্ধার লেফুঙ্গায়
Image

পাচারের জন্য মজুত সাত লক্ষ টাকার গাঁজা উদ্ধার লেফুঙ্গায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ সদর উত্তরের লেফুঙ্গা থানার অধীন ওয়াসিকা পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সাড়ে তিনশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ এই গাঁজা রাখার সাথে জড়িত কাউকেই পুলিশ সনাক্ত করতে পারেনি৷ উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা৷
সংবাদে প্রকাশ, গোপন সূত্রে লেফুঙ্গা থানার পুলিশের কাছে খবর আসে যে ওয়াসিকা পাড়া এলাকায় কিছু গাঁজা মজুত রাখা হয়েছে পাচারের লক্ষ্যে৷ সেই খবরের ভিত্তিতে লেফুঙ্গা থানার ওসি শ্যামাপ্রসাদ দাস ও এসআই বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওয়াসিকা পাড়া এলাকায় পৌঁছে৷ চলে তল্লাসী অভিযান৷ খবর পেয়ে সেখানে পৌঁছেন মোহনপুরের এসডিপিও রাজদীপ দেব এবং মহকুমা শাসক জয়ন্ত দেববর্মা৷ তল্লাসী চালিয়ে ওয়াসিকা পাড়া এলাকায় একটি পরিত্যাক্ত শেডঘরের পাশে মজুত রাখা এই গাঁজা উদ্ধার করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top