ইমফল (মণিপুর), ১৬ মার্চ (হি.স.) : সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে সরকার গড়ত সক্ষম হওয়ায় আগামী শনিবার (১৮ মার্চ) দেশ জুড়ে বিজয়োৎসব পালন করবে বিজেপি। সেই সূত্রে মণিপুরেও দলের ঐতিহাতিক উত্থানে উল্লসিত প্রদেশ বিজেপিও গোটা রাজ্যে এদিন বিজয়োৎসবে মেতে উঠবে।
বিজেপির প্রদেশ সভাপতি কে ভবানন্দ সিংহ জানান, রাজ্যে ঐতিহাসি বিজয় এবং এই প্রথমবারের মতো সরকার গড়ায় দলের কর্মীদের মধ্যে বাঁধ-ভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলের উল্লসিত নেতা-কর্মীদের তর সইছে না। তাঁরা শনিবার পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন। এর আগেই বিজয়োৎসবে মেতে উঠতে নাছোরবান্ধাদের বুঝিয়ে-সুজিয়ে গোটা দেশের সঙ্গে একই দিনে তা পালন করা যুক্তিসংগত বলে রাজি করা হয়েছে।
রাজ্যের নতুন সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দল প্রদর্শিত পথেই চলবে। বিকাশে অগ্রাধিকার দেবে। ইনার মণিপুর ও আউটার মণিপুর তথা পাহাড় সমতলের উন্নয়ন হবে সমাধিকারের ভিত্তিতে।

১৮ মার্চ মণিপুরে বিজয়োৎসব বিজেপি-র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















