News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রাম দরকার মায়াবতীর, কটাক্ষ করলেন কেশব প্রসাদ মৌর্য্য
Image

বিশ্রাম দরকার মায়াবতীর, কটাক্ষ করলেন কেশব প্রসাদ মৌর্য্য

লখনউ, ১৬ মার্চ (হি.স.): বহুজন সমাজ পার্টি (বসপা)-র প্রধান মায়াবতীকে কটাক্ষ করলেন উত্তর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য্য| বৃহস্পতিবার মায়াবতীকে কটাক্ষ করে মৌর্য্য বলেছেন, ‘মায়াবতী আদালতে গেলেও, আমার কিছু যায় আসে না| তার আগে নিজের চিকিত্সার জন্য হাসপাতালে যাওয়া উচিত মায়াবতীর| তাঁর বিশ্রাম নেওয়ার দরকার আছে|’ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক ফলাফল করেছে ভারতীয় জনতা পার্টি| মোদী ম্যাজিকে একেবারে ম্লান হয়ে গিয়েছে কংগ্রেস-সপা ও মায়াবতীর বসপা|
গত শনিবার উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোটের ফলাফল ঘোষণার দিনই মায়াবতী দাবি করেছিলেন, ‘ইভিএম-এ কারসাজি করা হয়েছে|’ মায়াবতীর কথায়, ‘ইভিএম দিয়ে নয়, আগের ব্যালট ব্যবস্থা ফিরিয়ে এনে ভোট করা হোক| যেখানে স্বচ্ছতা বজায় থাকবে|’ রাজনৈতিক মহলের ধারনা, মায়াবাতীর এই বক্তব্যের প্রেক্ষিতেই তাঁকে কটাক্ষ করলেন উত্তর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য্য|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top