নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ মার্চ৷৷ চড়িলামের ছেচরীমাই এলাকায় জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে৷ এলাকাবাসীদের অভিযোগ রাস্তা আগের তুলনায় এখন উঁচু হওয়ায় মাটি ধবসে বাড়ি ঘরে পড়ছে৷ জল গড়িয়ে পড়ছে উঠানে৷ বাড়িঘর রাস্তা থেকে প্রায় কুড়ি ফুট নীচে৷ এমন পরিস্থিতিতে বাড়ি ঘরে থাকা অসম্ভব হয়ে পড়েছে৷ দিনে ও রাতে সবসময় চিন্তায় থাকেন পরিবারের লোকজন৷ যদি কোন দূর্ঘটনা ঘটে তার দায় কে নেবে এই প্রশ্ণও উঠেছে৷
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেশোনেও কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে ক্ষোভে ফঁুসছেন ঐ এলাকার জনগণ৷ ক্ষুব্ধ জনতা মঙ্গলবার জেলা শাসকের অফিসে গিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলেন৷ জেলা শাসক আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন৷ এলাকাবাসীর অভিযোগ রাস্তা নির্মাণের কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও তাদেরকে সেরকম কোন ব্যবস্থা করে দেওয়া হয়নি৷ এখন বাড়ি ঘরে থাকাই দায় হয়ে গিয়েছে৷ কারণ রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে৷ সামান্ন বৃষ্টি হলেই জল গড়িয়ে বাড়ি ঘরে ঢুকে যায়৷ গত ১১ মার্চ সামান্য বৃষ্টিতেই রাস্তার জল-কাদা নেমে পড়ে বাড়ি ঘরে৷ ফলে বিপাকে পড়তে হয়েছে ঐ বাড়ি ঘরের মানুষকে৷ অবিলম্বে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে জেলা শাসকের কাছে দাবী জানানো হয়েছে৷ তারা জানিয়েছে, যদি তাদের সমস্যার যদি সমাধান না হয় তাহলে আন্দোলন গড়ে তোলা হবে৷

ছেচরীমাইয়ে বিপজ্জনক অবস্থায় বসবাস করছে কিছু দরিদ্র পরিবার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















