নয়াদিল্লি ও চণ্ডীগড়, ১৬ মার্চ (হি.স.): পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হলেন সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি হরবিন্দর সিং ফুলকা| বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়| বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্জাবে আপ-এর সদ্য নির্বাচিত বিধায়করা| ওই বৈঠকেই ৬২ বছরের এইচ এস ফুলকাকে পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়| পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর ফুলকা জানিয়েছেন, ‘পঞ্জাবের মানুষের জন্য লড়াই করব আমরা| কৃষকদের দুর্দশার কথাও তুলে ধরা হবে|’
উল্লেখ্য, পঞ্জাবে আম আদমি পার্টিকে বহু ব্যবধানে পিছনে ফেলে রাজ্যের ১১৭টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে গিয়েছে ৭৭টি আসন| কেজরিওয়ালের দল পেয়েছে ২০টি আসন| শিরোমণি অকালি-বিজেপি জোটের ঝুলিতে ১৮টি আসন|
আপের ফুলকা পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা, বৈঠকে সিদ্ধান্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















