News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার মজুরী না পেয়ে সচিবসহ কর্মচারীদের পঞ্চায়েত অফিসে তালাবন্দি করলেন শ্রমিকরা
Image

রেগার মজুরী না পেয়ে সচিবসহ কর্মচারীদের পঞ্চায়েত অফিসে তালাবন্দি করলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ মার্চ৷৷ মজুরী না পেয়ে উত্তর ব্রজপুরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন রেগা শ্রমিকরা৷ মঙ্গলবার বেলা দেড়টায় চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত উত্তর ব্রজপুর পঞ্চায়েতে  ঘটনাটি ঘটেছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, শ্রমিকরা গত আট মাস পূর্বে রেগার কাজ করেও তাঁরা মজুরী পাননি৷ শ্রমিকরা বহুবার পঞ্চায়েত সচিব সহ রেগা মাস্টার ও জিআরএসকে বলেছেন৷ খুব শীঘ্রই দেওয়া হবে বলে ক্রমশ আশ্বাস দেওয়া হচ্ছিল৷ শেষ পর্যন্ত ধৈর্যের বাধ ভেঙ্গে যায় শ্রমিকদের৷ তারা এদিন সকাল দশটা নাগাদ ব্রজপুর পঞ্চায়েত অফিস চত্বরে জড়ো হতে থাকে৷ ১২ টানা নাগাদ জানানো হয় এদিন টাকা দেওয়া হবে না৷ ক্ষুব্ধ রেগা শ্রমিকরা বকেয়া মজুরূ না পেয়ে অফিস কর্মীদের পঞ্চায়েত অফিসের কক্ষে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেয়৷ পঞ্চায়েত সচিব প্রসেনজিত শীল শ্রমিকদের জানায় পেমেন্টের জন্য দিল্লি থেকে ডিআরসি এখনো আসেনি৷ তাই মজুরী দেওয়া সম্ভব হচ্ছে না৷ পরে চড়িলাম আর ডি ব্লকের আধিকারীক শান্তনু বিকাশ দাস ঘটনাস্থলে পৌঁছেন৷ তিনি আশ্বাস দেন মজুরীর টাকা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন এবং সচিব ও অন্যান্য কর্মীরা তালামুক্ত হন৷ মজুরীর টাকা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন এবং সচিব ও অন্যান্য কর্মীরা তালামুক্ত হন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top