News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকা অন্য যুবকের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, বিরহে আত্মঘাতী প্রেমিক
Image

প্রেমিকা অন্য যুবকের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, বিরহে আত্মঘাতী প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ প্রেমিকা অন্য নতুন করে আরেক ছেলের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলছে৷ বিরহে আত্মহত্যা করল প্রথম প্রেমিক৷ ঘটনাটি ঘটেছে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়ায়৷ মৃত যুবকের নাম রমেদ্র দত্ত৷ বয়স বাইশ৷ বাবার নাম মহেন্দ্র দত্ত৷
জানা গিয়েছে, রমেন্দ্র দত্ত এলাকারই এক যুবতীর সাথে প্রণয়ের সম্পর্কে লিপ্ত ছিল৷ গত কিছুদিন যাবৎ তার ঐ যুবতী রমেন্দ্রের সাথে সমস্ত সম্পর্ক একতরফা ভাবে ছিন্ন করে অন্য এক যুবকের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে৷ এদিকে, বিরহে কাতর রমেন্দ্র বারবার ঐ যুবতীর সাথে সম্পর্ক নতুন করে শুরু করার জন্য কাকুতি মিনতী করে চলছিল৷ কিন্তু, তাতে ঐ যুবতীর তরফ থেকে কোন সাড়া না পেয়ে মনোক্ষুন্ন হয়ে পড়ে রমেন্দ্র৷ শেষ পর্যন্ত নিজর জীবনকেই শেষ করে দিয়েছে৷ মঙ্গলবার নিজ বাড়ির কাছেই একটি গাছে ফাঁসিতে আত্মহত্যা করেছে রমেন্দ্র৷ স্থানীয় জনগণ রমেন্দ্র এর মৃতদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়৷ জানানো হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ শোকাহত পরিবারের সদস্যরা ঐ যুবতীর ভবিষ্যৎ জীবন সুখের হবে না বলে বিলাপ করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top