News Flash

  • Home
  • Uncategorized
  • এলাহাবাদে ভেঙে পড়ল বায়ুসেনার চেতক হেলিকপ্টার, দুইজন পাইলট নিরাপদেই
Image

এলাহাবাদে ভেঙে পড়ল বায়ুসেনার চেতক হেলিকপ্টার, দুইজন পাইলট নিরাপদেই

এলাহাবাদ, ১৫ মার্চ (হি.স.): যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনিংয়ের সময় আচমকাই ভেঙে পড়ল বায়ুসেনার একটি চেতক হেলিকপ্টার| তবে, নিরাপদেই উদ্ধার করা হয়েছে দুইজন পাইলটকে| ৱুধবার ঘটনাটি ঘটেছে এলাহাবাদের বামারৌলি এলাকায় গাসৌলি-কাথাউলা গ্রামে| বায়ুসেনা সূত্রের খবর, বামারৌলি এলাকায় ট্রেনিং চলছিল| আচমকাই ডিগবাজি খেয়ে ভেঙে পড়ে বায়ুসেনার ওই হেলিকপ্টারটি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে| তবে, সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|
উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখ হরিয়ানার কুরুক্ষেত্র জেলার শাহবাদে ভেঙে পড়ে বায়ুসেনার একটি জাগুয়ার ফাইটার বিমান| মার্চ মাসেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উদ্বিগ্ন বায়ুসেনার অধিকর্তারা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top