News Flash

Image

অবৈধ মেডিক্যাল কলেজ

নয়াদিল্লি, ১৪ মার্চ।।    রাজস্হানের ঝুনঝুন জেলার সিংহানিয়া বিশ্ববিদ্যালয় ও বিহারে পাটনার সুরেন্দ্র কলেজ অ্যান্ড হসপিটাল মেডিক্যাল কাউন্সিল অফ্ ইন্ডিয়ার নৈতিক অনুমোদন ছাড়াই চলছে বলে জানা গেছে। কাউন্সিল অবিলম্বে অবৈধভাবে চালু এই দুই মেডিক্যাল কলেজ সম্পর্কে জনসচেতনতার জন্য প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। পাটনার সুরেন্দ্র মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের বিষয়টি নজরে আসার পর মন্ত্রক অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। নৈতিক অনুমোদন ছাড়াই মেডিক্যাল কলেজ চালু এবং অবৈধভাবে ছাত্রছাত্রীদের ভর্তির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্হা গ্রহণের কথাও কলেজকে তখনই জানিয়ে দেওয়া হয়। এই মেডিক্যাল কলেজটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য বিহার সরকারকে বলা হয়েছে।

এদিকে, মেডিক্যাল কাউন্সিল অফ্ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থে অনুমোদিত কলেজগুলির যাবতীয় তথ্য প্রকাশ করেছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে মেডিক্যাল কলেজে ভর্তির বিষয়টি জাতীয় যোগ্যতা যাচাই তথা প্রবেশিকা পরীক্ষার (নিট) মাধ্যমে সম্পন্ন হবে। সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে কমন কাউন্সেলিং-এর মাধ্যমে আসন সংখ্যা পূরণের জন্য রাজ্যগুলিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। লোকসভায় সম্প্রতি প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান স্বাস্হ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ফগ্গন সিং কুলস্তে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top