News Flash

  • Home
  • Uncategorized
  • বিষাক্ত মাশরুম খেয়ে মহিলা-সহ তিনজনের মৃত্যু অসমে
Image

বিষাক্ত মাশরুম খেয়ে মহিলা-সহ তিনজনের মৃত্যু অসমে

তিনসুকিয়া (অসম), ১৪ মার্চ (হি.স.) : তিনসুকিয়া জেলার পৃথক পৃথক স্থানে বিষাক্ত মাশরুম খেয়ে এক মহিলা-সহ তিনজনের মৃত্যু এবং দশজন অসুস্থ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডিগবয় থানার অন্তর্গত লক্ষ্মীপথারে বিষাক্ত মাশরুম খেয়ে এক পরিবারের তিনজন যথাক্রমে গৃহস্থ ভরত তাঁতি (৪০), তাঁর পত্নী শুকুরমণি তাঁতি (৩২) এবং তাঁদের শন্তান ভবেশ্বর তাঁতি (১৯) অসুস্থ হয়ে পড়লে তাঁদের তিনসুকিয়া সিভিল হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হাসপাতালে মৃত্যু হয় ভরতের।
এদিকে, জেলারই ফিলোবাড়ি চা বাগানের গৌরীপুর গ্রামে অনুরূপ বিষাক্ত মাশরুম খেয়ে দুই পরিবারের নয় (৯)জন অসুস্থ হলে তাঁদের ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়ে। কিন্তু হাসপাতালেই রঞ্জন চুতিয়ার পত্নী সীমাদেবী (৩৪)-র গতকাল সন্ধ্যার দিকে মৃত্যু ঘটে।
উল্লেখ্য, গত শুক্রবার (১০ মার্চ) বাড়িতে নিমন্ত্রিত কয়েকজন ভাত খাবেন বলে সুস্বাদু মাশরুম রান্না করেছিলেন গৃহস্থ-পত্নী। সেদিন ওই মাশরুম খেয়ে তিনসুকিয়ার জনৈক টুনিরাম দাসের (৫০) মৃত্যু হয়েছিল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top