News Flash

  • Home
  • Uncategorized
  • ইস্তফা দিলেন ইবোবি, কং-এর ১৫ বিধায়ক ভিড়বেন বিজেপিতে, দাবি
Image

ইস্তফা দিলেন ইবোবি, কং-এর ১৫ বিধায়ক ভিড়বেন বিজেপিতে, দাবি

ইমফল (মণিপুর), ১৪ মার্চ, (হি.স.) : অবশেষে রাজ্যপাল নাজমা হেপাতুল্লার হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংহ। দলে ভারী থাকায় তিনি এবং তাঁর দল কংগ্রেস দাবি করেছিল নতুন সরকার গড়তে রাজ্যপাল তাঁদের ডাকবেন। বিধায়ক সংখ্যার গণিতে বেশি দূর এগোতে পারলেও দাবি করেছিলেন কংগ্রেসকে সরকার গড়ার সুযোগ দেবেন রাজ্যপাল। কংগ্রেসের নিজের ২৮ বিধায়ক নিয়ে তিন বিধায়ক যোগাড় করতে হিমশিম খেয়ে মুখ থুবড়ে পড়েছেন বিজেপি-র রামমাধব ও হিমন্তবিশ্ব শর্মার কাছে।
এদিকে আজ মঙ্গলবার প্রায় তিনটে নাগাদ এনপিপি-র পর নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)-এর চার বিধায়ক সশরীরে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারকে তাঁদের পূর্ণ সমর্থনের কথা লিখিতভাবে জানিয়ে এসেছেন রাজ্যপালকে। ইতিমধ্যে ৩২ জন বিধায়কের তালিকা নিয়ে রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন বিজেপির বিধায়িনী দলের নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ২ নম্বর হেনগাঙের বিধায়ক মণিপুরের প্রথম প্রাক্তন ফুটবলার নংথমবাম বীরেন সিংহ। গতকাল রাতে তিনি যখন তাঁর সমর্থিত তালিকা পেশ করতে রাজভবনে যান তখন সঙ্গে ছিলেন নেডা-র আহ্বায়ক তথা অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ছিলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক রামমাধব, কেন্দ্রীয় দুই মন্ত্রী পীযূষ গোয়েল ও প্রকাশ জাভড়েকর। জাভড়েকর মণিপুরের কেন্দ্রীয় প্রভারীও।
এদিকে তৃণমূলের একমাত্র বিধায়ক তংব্রাম রবীন্দ্র সিংহ দলের হাইকমান্ডের বারণ সত্ত্বেও মণিপুরে নতুন সরকার গঠন করতে বিজেপিকে সমর্থনের কথা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। খোলাখুলি সমর্থন করেছেন ৪০ নম্বর জিরিবামে নির্দল আসাব উদ্দিনও।
উল্লেখ্য, আসাবকে খুব শীঘ্র আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে তাঁর নির্বাচন এলাকায় জোরদার দাবি ওঠেছে। এলাকায় এই দাবিতে অসংখ্য মানুষ অবস্থান ধরনায় বসেছেন গতকাল থেকে।
শূন্য থেকে ২১ বিধায়ক নির্বাচিত এবং তোড়ফোড় করে মণিপুরে সরকার গড়ার মূল কারিগর অসমের মন্ত্রী হিমন্তবিশ্বের দাবি খুব শীঘ্রই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কমপক্ষে ১৫ জন বিধায়ক বিজেপিতে নাম লেখাবেন। ইতিমধ্যে এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগও দিয়েছেন। দলত্যাগ আইনে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে গেলে বিধানসভায় সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এর জায়গায় ৫৯। সেই অঙ্ক কষেই ‘চাণক্য’বলে খ্যাত হিমন্ত মণিপুরের মানুষকে বিজেপি নেতৃত্বাধীন সরকার দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top