News Flash

  • Home
  • Uncategorized
  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক, ৫.৯ মৃদু ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, কম্পাঙ্ক ৩.৬
Image

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক, ৫.৯ মৃদু ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, কম্পাঙ্ক ৩.৬

পোর্ট ব্লেয়ার, ১৪ মার্চ (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৯| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮.২১ মিনিট নাগাদ ৫.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে|
এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ভূকম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি| এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৫.৪৮ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া| ভূকম্পনের জেরে এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
এদিন সকালেই ৫.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ| ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮.২১ মিনিট নাগাদ ৫.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top