News Flash

  • Home
  • Uncategorized
  • জ্যাঠতুতো ভাইয়ের পাশবিক লালসার শিকার নাবালিকা
Image

জ্যাঠতুতো ভাইয়ের পাশবিক লালসার শিকার নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ ৮ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে৷ আমবাসা থানাধীন হরিমোহন পাড়ায় স্বপন রিয়াং তার খুড়তুতো বোনকে ধর্ষণ করেছে বলে ধর্ষিতার বাবা আমবাসা থানায় রবিবার সন্ধ্যায় মামলা করেছেন৷ জানা গেছে, শনিবার দুপুর ১২ টা নাগাদ বাড়িতে ডেকে নিয়ে ৮ বছর বয়সী খুড়তুতো বোনকে ধর্ষণ করেছেন স্বপন রিয়াং৷ প্রথমে তাকে আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়৷ কিন্তু চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে ঐ নাবালিকার জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে নাবালিকার বাবা জানিয়েছেন৷
এদিকে, মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top