News Flash

  • Home
  • Uncategorized
  • সুকমায় নিহত জওয়ানদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র
Image

সুকমায় নিহত জওয়ানদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র

রায়পুর, ১২ মার্চ (হি.স.) : ‌ছত্তিসগড়ের সুকমায় মাওবাদীদের হাতে নিহত জওয়ানদের ক্ষতিপূরণ দেবে কেন্দ্র সরকার । শনিবারেরর হামলায় নিহত ১২জন জওয়ানের পরিবার পিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
শনিবার সুকমায় মাওবাদীদের হাতে নিহত হন সুকমার ২১৯ ব্যাটেলিয়ানের ১২ জন সিআরপিএফ জওয়ান। এই ঘটনায় আহত ৬ জন রায়পুরের নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার রায়পুরের নারায়ণ হাসপাতালে আহত জওয়ানদের দেখতে এসে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন,‘‌ নিহত জওয়ানদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’‌
রাজনাথ সিং বলেন, ‘‌জওয়ানদের এই আত্মত্যাগ দেশ কখনই ভুলবে না। মাওবাদীদের বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আমার বিশ্বাস মাওবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে দেশ অবশ্যই সফল হবে।’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top