News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় প্রকল্পের অর্থে নিজেদের তহবিল বাড়িয়েছে ত্রিপুরার বামফ্রন্ট, অভিযোগ আসামের মুখ্যমন্ত্রীর
Image

কেন্দ্রীয় প্রকল্পের অর্থে নিজেদের তহবিল বাড়িয়েছে ত্রিপুরার বামফ্রন্ট, অভিযোগ আসামের মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ বিদ্যুতে উদ্বৃত্ত, প্রাকৃতিক সম্পদে ভরপুর অথচ ত্রিপুরায় শিল্প নেই৷ আসামে মাত্র ৮

শুক্রবার আগরতলায় বিবেকানন্দ ময়দানে বিজেপির সমাবেশে বক্তব্য রাখেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল৷ ছবি নিজস্ব৷

মাসে দশ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে৷ কিন্তু ত্রিপুরা শিল্পে পিছিয়ে রয়েছে তার পেছনে অন্যতম কারণ এখানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি শাসন করছে৷ শুক্রবার আগরতলায় বিজেপির প্রতিবাদ মহাসমাবেশে এভাবেই শাসক দল সিপিএম এবং রাজ্য সরকারকে তুলোধুনো করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল৷
এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বামফ্রন্ট সরকার ত্রিপুরার উন্নয়নে কোন কাজ করেনি৷ উন্নয়নের প্রশ্ণে শ্রম দেওয়ার বদলে বামফ্রন্ট সরকার শুধুই কেন্দ্রীয় স্কিমের অর্থে নিজেদের তহবিল বাড়িয়েছে৷ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ণ ছঁুড়ে দিয়ে বলেন, লক্ষ লক্ষ মানুষ চিটফান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ কিন্তু এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি কেন৷ তাঁর দাবি, চিটফান্ডের কারণেও ত্রিপুরা উন্নয়নের প্রশ্ণে পিছিয়ে রয়েছে৷ তিনি শাসক দল এবং রাজ্য সরকারকে পরামর্শ দিয়ে বলেন, কেবল ক্ষমতায় টিকে থাকলেই হবে না মানুষের উন্নতিতে জনগণের স্বার্থে কাজ করতে হবে৷
এদিন তিনি আসামের উদাহরণ তুলে ধরে বলেন, বিজেপি সরকার গঠন করেই কর্মচারীদের পে কমিশন দিয়েছে৷ কৃষক, বেকার, মহিলা সকলকে সৎভাবে বাঁচার সুযোগ করে দিয়েছে৷ কিন্তু ত্রিপুরায় সেটা এখনো সম্ভব হয়ে উঠছে না, আক্ষেপ করেন আসামের মুখ্যমন্ত্রী৷ তাঁর প্রশ্ণ, বিদ্যুৎ এরাজ্যে উদ্বৃত্ত, তবুও শিল্প নেই কেন৷ তিনি বলেন, আসামে ২৫০ থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়৷ কিন্তু এরাজ্যে ৮০০-৮৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে৷ তাঁর মতে, যে রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত সেখানে শিল্প গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা থাকে৷ অথচ এরাজ্যে শিল্পের দেখা নেই৷ তাঁর দাবি, শিল্প ছাড়া বেকার সমস্যার সমাধান সম্ভব নয়৷ তাঁর আরো দাবি, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করবে এবং কর্মসংস্থান একমাত্র বিজেপিই করতে পারবে৷ এরই পাশাপাশি প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে এরাজ্যকে শিল্পে আরো অনেক এগিয়ে নিয়ে যাওয়া হবে৷
শ্রী সনোয়াল এদিন দাবি করে বলেন, মণিপুরে বিজেপি সরকার গঠন করতে চলেছে৷ এরপরই লক্ষ্য ত্রিপুরা৷ তাঁর দাবি, পূর্বোত্তরের সবকটি রাজ্যেই বিজেপি আসবে৷ কারণ, উন্নয়নের দিশা দেখাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার৷ তাই উন্নয়নের প্রশ্ণে বিজেপি ত্রিপুরাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top