News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারে ছাড়া হয়েছে ১২ লক্ষ নতুন নোট, জানালেন অর্থমন্ত্রী
Image

বাজারে ছাড়া হয়েছে ১২ লক্ষ নতুন নোট, জানালেন অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : নোট বাতিলের পর এখনও পর‌্যন্ত বাজারে বারো লক্ষ নতুন নোট জোগান ধরা হয়েছে| শুক্রবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তাঁর বক্তব্যে জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি পর‌্যন্ত ১১,৬৪,১০০ নতুন নোট অর্থব্যবস্থায় ফেরত্ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক|
লোকসভায় প্রশ্নোত্তরপর্বে অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন নোটের পর‌্যাপ্ত জোগান দিচ্ছে আরবিআই| তবে এই মুহূর্তে ব্যাঙ্কে জমা পড়া পুরনো পাঁচশো ও এক হাজার টাকার নোটের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়| এর কারণ হিসেবে জেটলি বলেন, জাল নোট খুঁজে বের করতে জমা পড়া প্রত্যেকটি নোট খুঁটিয়ে দেখা হচ্ছে| এই কাজে সময় লাগবে| কাজটি সম্পূর্ণ হলেই আরবিআই সমস্ত পরিসংখ্যান জানিয়ে দেবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী|
এদিন লোকসভায় জেটলি জানিয়েছেন, নয়া নোট ছাপার খরচ সামগ্রী ও মজুরির উপর ভিত্তি করে খরচ প্রত্যেক বছর পাল্টে যায়| তিনি আরও বলেন, প্রতিটি নতুন পাঁচশো টাকার নোট ছাপতে খরচ হচ্ছে ৩.০৯ টাকা, এক হাজার টাকার নোটের জন্য খরচ হচ্ছে ৩.৭৭ টাকা ও পুরনো এক হাজার টাকার নোট ছাপার সমপরিমাণের খরচেই নতুন দু’হাজার টাকার নোট ছাপানো হচ্ছে| শুধু তাই নয়, ২০১৬ সালের ডিসেম্বর পর‌্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১,৪০,৮২৪ কোটি টাকা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top