News Flash

  • Home
  • Uncategorized
  • জিও ট্যাগিং এর সাফল্য নিয়ে কেন্দ্র রাজ্য সম্পর্কে অবনতির আশঙ্কা
Image

জিও ট্যাগিং এর সাফল্য নিয়ে কেন্দ্র রাজ্য সম্পর্কে অবনতির আশঙ্কা

আগরতলা, ৯ মার্চ (হিঃসঃ)৷৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক বিভিন্ন প্রকল্প অর্থব্যয় নিয়ে জিও ট্যাগিং বাধ্যতা মূলক হওয়ায় কেন্দ্র রাজ্য সম্পর্কে আরও এক ধাপ অবনতির সম্ভাবনা দেখা দিয়েছে৷ কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট বিষয়ে দিল্লীতে বৈঠকও ডেকেছে৷
গত বেশ কিছু দিন যাবত দেনা পাওনাকে ঘিরে কেন্দ্র- রাজ্য সম্পর্কের মধ্যে যথষ্ট তিক্ততার সৃষ্টি হয়েছে৷ যদিও এর পেছনে রাজনৈতিক দৃষ্টিকোণ আছে বলে অনেকেই ধারনা করছে৷ রাজ্য প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷ ই-গভর্নেস ছাড়া রাজ্য সরকারের পেশ করা তথ্যগুলি সত্যতা নিয়ে প্রশ্ণ তুলছে কেন্দ্রীয় সরকার৷ যদিও এমএন রেগা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাধ্যতা করে দেওয়া হয়েছে জিও ট্যাগিং৷ কিন্তু, রাজ্য সরকার আপাতত এই কাজের তেমন গতি আনতে পারেনি৷ রাজ্য প্রশাসনের এক শীর্ষ স্থানীয় এক আধিকারীক জানিয়েছেন রাজ্য জিও ট্যাগিং এ মাত্র ১৫৯০ শতাংশ সাফল্য অর্জন করতে পেরেছে৷ যা কেন্দ্রীয় সরকারের ইতিবাচক মনোভাব তৈরি করার জন্য যথেষ্ট সহায়ক নয়৷ যদিও রাজ্য সরকারের এই আধুনিক ব্যবস্থা প্রণয়নে কিছুটা সময় লাগবে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে রাজ্যে অর্থের প্রবাহে লাগাম টানার ইঙ্গিত দিয়েছে৷ ইতিমধ্যেই সিকিম এ লক্ষ্যে ৬০ শতাংশ, বিহার ৬৭ শতাংশ, অরুণাচল প্রদেশ ২৫ শতাংশ সাফল্য অর্জন করেছে৷ এছাড়াও রাজ্য সরকারকে সম্পদ তৈরির লক্ষ্য এবং অর্জিত সাফল্যের বিস্তারিত বিবরণ পাঠাতে হবে৷ সম্পদ তৈরি হলে এর গুনমান এবং সম্পদ তৈরির জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে তারও বিবরণ পাঠাতে হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top