News Flash

  • Home
  • Uncategorized
  • জার্মানির ডাসেলডর্ফ স্টেশনে কুড়ুল নিয়ে হামলা আততায়ীর, জখম ৭
Image

জার্মানির ডাসেলডর্ফ স্টেশনে কুড়ুল নিয়ে হামলা আততায়ীর, জখম ৭

বার্লিন, ১০ মার্চ (হি.স.): জার্মানিতে কুড়ুল নিয়ে ট্রেন স্টেশনের ভিতরেই হামলা চালাল এক আততায়ী| এই ঘটনায় কমপক্ষে ৭ জন জখম হয়েছেন| ডাসেলডর্ফ পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮.৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ডাসেলডর্ফ স্টেশনের ভিতরেই| সন্দেহভাজন আততায়ীকে পুলিশ গ্রেফতার করেছে| পদস্থ এক পুলিশ অফিসার জানিয়েছেন, রাত তখন ৮.৫০ মিনিট হবে, আচমকাই কুড়ুল হাতে নিয়ে স্টেশনে ঢুকে পড়ে এক যুবক| তারপর আচমকা হামলা চালাতে থাকে সে| কুড়ুলের আঘাতে ৭ জন জখম হয়েছেন| তঁাদের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক|
হামলা চালানোর পরই পাশের একটি ট্রেনে উঠে পড়ে আততায়ী| সেই সময়, তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সন্দেহভাজন আততায়ী মানসিকভাবে সুস্থ নয়| তবে, কী কারণে সে হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top