News Flash

  • Home
  • Uncategorized
  • আজ বিজেপিতে যোগ দেবেন সুরজিৎ দত্ত
Image

আজ বিজেপিতে যোগ দেবেন সুরজিৎ দত্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ এবার বিজেপিতে যাচ্ছেন রামনগরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুরজিৎ দত্ত৷ এর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ দীর্ঘদিন তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু সুদীপ বর্মণরা তৃণমূলে যোগ দিতেই পর্দার আড়ালে চলে যেতে হয় তাঁকে৷ ফলে তিনি তৃণমূল নেত্রীর কাছে কয়েকদিন আগে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দেন৷ এরপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় সুরজিৎবাবু পুরনো দলে ফিরছেন নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন৷ এনিয়ে সম্প্রতি তিনি তাঁর সমর্থকদের সাথে বৈঠক করেছেন৷ অবশেষে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি মনস্থির করতে পেরেছেন৷ তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, আগামীকাল রামনগর থেকে সমর্থকদের নিয়ে মিছিল করে বিজেপির প্রতিবাদ মহাসমাবেশে যোগ দেবেন৷ ঐ মহাসমাবেশের মঞ্চেই তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হবে৷ বিজেপির তরফে অবশ্য সুরজিৎ দত্তের যোগ দানের বিষয়ে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top