News Flash

  • Home
  • Uncategorized
  • নারী আন্দোলনে পুরুষদেরও একাত্ম হবার আহ্বান তথ্য ও সংসৃকতি মন্ত্রীর
Image

নারী আন্দোলনে পুরুষদেরও একাত্ম হবার আহ্বান তথ্য ও সংসৃকতি মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নারী আন্দোলনের সাথে পুরুষদেরও একাত্ম হবার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, সমাজে নারী ও পুরুষকে সমান অধিকার দিতে হবে৷ নতুবা নারী আন্দোলন অধরাই থেকে যাবে৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ১০৪ তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাচক্রের উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেন৷ তিনি বলেন, আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে প্রভেদের মূল কারণ হল সামাজিক দৃষ্টিভঙ্গি৷ নারী মুক্তির একমাত্র পত হল সমাজতান্ত্রিক ব্যবস্থা৷ ধনতান্ত্রিক ব্যবস্থায় নারী মুক্তি সম্ভব নয়৷ তিনি বলেন, আমাদের দেসেও নারীদের অবস্থা খুব একটা ভাল নয়৷ এখনো মহিলারা নানান সুযোগ থেকে বঞ্চিত৷ তারা সমকাজে ন্যায্য মজুরি পায় না৷ দেশে ১০ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ৫ লক্ষের ওপর সহায়িকা রয়েছেন৷ তাদের না আছে পর্যাপ্ত বেতন, না আছে অন্যান্য সুযোগ সুবিধা৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী বলেন, রাজ্য সরকার ত্রিপুরায় নারী কল্যাণে বিকল্প পথ নিয়ে চলছে৷ নেওয়া হচ্ছে গুচ্ছ কর্মসূচী৷ তিনি বলেন, অধিকার আপনা আপনি আসে না৷ তার জন্য লড়াই করতে হয়৷ এজন্য মহিলাদের আরো দৃঢ়চেতা হতে হবে৷ অত্যাচার, নির্যাতন, ও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সমাজকে আরো সচেতন হতে হবে৷
সভাপতির ভাষণে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্ত (রায়) বলেন, অধিকার কারোর দয়ার দান নয়, তা সংগ্রাম করে আদায় করে নিতে হয়৷ অধরা অধিকারগুলো আদায়ে আমাদের আরো লড়াই করতে হবে৷ সম্মাননীয় অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ ফুলন ভট্টাচার্য বলেন, আজকের দিন আমাদের দাবি, অধিকার অর্জনের শপথের দিন৷ আর্থিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ে মহিলাদের আরো অগ্রণী ভূমিকা নিতে হবে বলে তিন মন্তব্য করেন৷ এছাড়া, বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মূর্তি ও আগরতলা মহিলা বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ড গীতা দেবনাথ৷ স্বাগত ভাষণ দেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা ডি ডার্লং৷ আন্তর্জাতিক নারী দিবসে এ বছরের ভাবনা ‘কর্মসংস্থানের পরিবর্তনশীল বিশ্বে মহিলা , ২০৩০ এর মধ্যে ৫০ , ৫০’৷ এই দিবস উপলক্ষ্যে দ্রোণাচার্য জিমন্যাস্ট কোচ বিশ্বেশ্বর নন্দী, পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার, খ্যাতনামা গোলরক্ষক লক্ষিতা রিয়াং এবং জুনিয়র জিমন্যাস্ট অস্মিতা পালকে স্মারক ও শাল ও অভিজ্ঞানপত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়৷ অতিথিগণ এই সম্মাননা তুলে দেন৷ অভয়নগর হোমের ছাত্রীরা অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনাচক্রে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top