News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৪২ শতাংশ মহিলা ধূমপায়ী, গ্রামের তুলনায় শহরে শিশু মৃত্যর হার বেশী, নজর দিতে আশাদের পরামর্শ উদ্বিগ্ণ স্বাস্থ্যমন্ত্রীর
Image

রাজ্যের ৪২ শতাংশ মহিলা ধূমপায়ী, গ্রামের তুলনায় শহরে শিশু মৃত্যর হার বেশী, নজর দিতে আশাদের পরামর্শ উদ্বিগ্ণ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ শহুরে সংসৃকতি দিনে দিনে উদ্বেগজনক হয়ে উঠছে৷ শিশু সুরক্ষায় গ্রাম শহরকে পিছনে

জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক সেরা আশা সম্মাননা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্যরা৷ বুধবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

ফেলে দিয়েছে৷ রাজ্যে শিশু মৃত্যুর হার যেখানে হাজারে ২০, সেখানে শহর ও গ্রামকে আলাদা করে হিসাব করে দেখা গেছে, শহরাঞ্চলে শিশু মৃত্যুর হার হাজারে ২৫, গ্রামাঞ্চলে এই গড় ১৯৷ শুধু তাই নয়, মাতৃদুগ্দ পান করানোর ক্ষেত্রে মহিলাদের মধ্যে প্রবণতা বেশি দেখা যায় গ্রামাঞ্চলেই৷ শহরে শিক্ষিত মহিলারা, বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের মহিলাদের মধ্যে নবজাতককে স্তন্যদানের ক্ষেত্রে দূর্বলতাই ফুটে উঠেছে৷ এই মহিলাদের অনেকেই নবজাতককে মাতৃদুগ্দ পান করাতে অনীহা প্রকাশ করে থাকেন৷ এই সমস্ত বিষয় নিয়ে বুধবার আশা কর্মীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ তাঁর বক্তব্য, গ্রামীণ এলাকায় নবজাতকরা শহরাঞ্চলের তুলনায় অনেকটাই সুরক্ষিত৷ ফলে, এখন আশা কর্মীদের শহরাঞ্চলের মহিলাদের দিকেও বিশেষভাবে নজর দিতে হবে৷ তবে, শহুরে শিক্ষিত মহিলাদের আশা কর্মীদের কাছ থেকে আদৌ সহায়তা নিতে রাজী হবেন কিনা, সেবিষয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেন৷
এদিন, রাজ্যভিত্তিক সেরা আশা সম্মাননা- ২০১৭ পুরস্কার প্রদান করা হয়৷ আটটি জেলার আশা কর্মীদের মধ্যে সেরা বাছাই করে পুরস্কার দেওয়া হয়৷ পাশাপাশি আটটি জেলার মধ্যে ধলাই জেলা সেরা জেলা হিসেবে পুরসৃকত হয়েছে৷ এই অনুষ্ঠানে উঠে আসে গ্রাম ও শহর এলাকায় শিশু ও মায়েদের অবস্থার বাস্তব চিত্র৷ সুরক্ষিত মা এবং নিরাপদ প্রসব ও শিশুর জন্মের ক্ষেত্রে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাল্যবিবাহ৷ এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে এসপিও আরসিএইচ ডাঃ কমল রিয়াং বলেন, এখনো রাজ্যে ৪২ শতাংশ মেয়েদের প্রাপ্ত বয়স্ক হয়ে উঠার আগেই বিয়ে হয়ে যাচ্ছে৷ আর্থিক অনটনের কারণে অনেকেই মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দিচ্ছেন৷ স্বাভাবিকভাবে, বয়ঃসন্ধির আগেই ঐ গৃহবধূরা গর্ভবতী হয়ে যাচ্ছেন৷ ফলে, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মা ও শিশু উভয়েই ঝুঁকির মুখে পড়ছেন৷ এজন্য আশা কর্মীদের দায়িত্ব দিয়ে তিনি বলেন, নিরাপদ মাতৃত্ব সুনিশ্চিত করার লক্ষ্যে বয়ঃসন্ধির আগে যেসব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তাদের সঠিক সময়ের আগে গর্ভবতী হওয়া এড়াতে সচেতন করে তুলতে হবে৷
এদিন এই অনুষ্ঠানে এছাড়াও উঠে আসে রাজ্যে ধূমপায়ী মহিলার সংখ্যা মোট মহিলা জনসংখ্যার ৪২ শতাংশ৷ পাহাড়ী জনপদে উপজাতি অংশের মহিলাদের মধ্যে এতদিন ধূমপানের প্রবণতা দেখা গেছে৷ কিন্তু, এখন শহরাঞ্চলেও মহিলাদের একাংশ ধূমপান করে থাকেন৷ যুগের পরিবর্তনের সাথে আধুনিক সংসৃকতির ধারক হিসেবে শহুরে মহিলারাও অনেকে ধূমপান করেন৷ এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন, ধূমপায়ী মহিলারা কোনভাবেই সুস্থ সন্তান জন্ম দিতে পারেন না৷ তাঁরা জেনেশুনে ভয়ানক কাজ করে চলেছেন৷ ফলে, ধূমপায়ী মহিলাদের গর্ভস্থ সন্তানরা জন্মের আগেই ক্ষতিগ্রস্থ হচ্ছে৷ এবিষয়েও স্বাস্থ্যমন্ত্রী আশা কর্মীদের দায়িত্ব দিয়ে বলেন, মহিলারা যারা ধূমপান করেন তাদের সচেতন করে তুলতে হবে৷ ধূমপানের ফলে গর্ভস্থ সন্তানের উপরও প্রভাব পড়ছে সেবিষয়ে সজাগ করতে হবে৷
গুরুত্ব যেখানে নবজাতকের সুস্বাস্থ্য, সেখানে মাতৃদুগ্দ পান অন্যতম আলোচ্য বিষয়৷ জন্মের এক ঘন্টার মায়ের বুকের দুধ নবজাতকের জন্য খুবই উপকারী৷ এবিষয়েও একাংশ মহিলাদের স্তন্যদান নিয়ে অনীহার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন৷ তাঁর বক্তব্য, গ্রামাঞ্চলে মহিলারা স্তন্যদানে কোন প্রকার অনীহা প্রকাশ করেন না৷ কিন্তু, শহরাঞ্চলে শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের মহিলাদের মধ্যে নবজাতককে স্তন্যদানে অনীহার প্রবণতা রয়েছে৷ এই বিষয়ে তাদের দূর্বলতা ফুটে উঠেছে৷ তাই, আশা কর্মীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের কাছে গিয়ে এবিষয়ে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব আপনাদেরই নিতে হবে৷
এদিন অনুষ্ঠানে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলে শিশু মৃত্যুর হার নিয়ে কৌতুকের সুরে বলেন, এক্ষেত্রে গ্রাম শহরকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ২০৷ গোটা দেশে ৩৬৷ অথচ দেখা যাচ্ছে, শহরাঞ্চলে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২৫ এবং গ্রামাঞ্চলে ১৯৷ এই বিষয়েও স্বাস্থ্যমন্ত্রী আশা কর্মীদের শিশু মৃত্যুর হার কামানোর ক্ষেত্রে গর্ভবতী মায়েদের আরো যত্ন এবং সচেতন করার উপর জোর দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top