News Flash

  • Home
  • Uncategorized
  • বিষপানে শ্রমিকের মৃত্যু হাওয়াইবাড়িতে
Image

বিষপানে শ্রমিকের মৃত্যু হাওয়াইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ মার্চ৷৷ ফের তেলিয়ামুড়ায় বিষ পানে মৃত্যু ঘটল বছর পঞ্চাশের এক ব্যক্তির৷ নিহত ব্যক্তির নাম ফণিরাম দেববর্মা(৫০)৷ তবে এই মৃত্যুর পেছনে কোন রহস্য রয়েছে কিনা এবিষয়ে এলাকায় প্রশ্ণ উঠছে৷
ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন পূর্ব হাওয়াইবাড়ির মণিরাম পাড়া এলাকার পেশায় দিনমজুর ফনিরামবাবু মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়৷ এদিন দুপুর দুটো নাগাদ পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজাখঁুজি শুরু করে৷ পড়ে পার্শ্ববর্তী একটি ছড়ার পারে অচৈতন্য অবস্থায় ফণিরাম বাবুকে দেখতে পেয়ে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে আনলে তার মৃত্যু হয়৷ চিকিৎসকদের দাবি, কোন কীটনাশক ওষুধ পানের ফলেই তার মৃতু্যু হয়েছে৷ এদিকে, সংশ্লিষ্ট বিষয়ে একাংশ এলাকাবাসীদের অভিযোগ ফণিরামবাবুর পারিবারিক কোন সমস্যা ছিল না৷ এবং তিনি নাকি আত্মহত্যাও করতে পারে না৷ সংশ্লিষ্ট বিষয়ে রহস্য রয়েছে বলে তাদের অভিমত৷ মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে কার কার সঙ্গে ছিলেন তিনি সে বিষয়ে তদন্ত করলেই মৃত্যু রহস্য বেরিয়ে আসতে পারে৷ এলাকাবাসীর একাংশের অভিমত, মদের স ঙ্গে বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে৷ তবে পুলিশের অভিমত, তদন্ত শেষেই সম্পূর্ণ বিষয়টি জানা সম্ভব হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top