News Flash

  • Home
  • Uncategorized
  • বিষধর সাপের দংশনে নিভল শিশুর জীবনদীপ
Image

বিষধর সাপের দংশনে নিভল শিশুর জীবনদীপ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ মার্চ৷৷ বিষধর সর্প দংশনে প্রাণ গেল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর৷ তার নাম রিমি দেববর্মা

সর্প দংশনে মৃত শিশুর মরদেহের পাশে শোকাহত পরিবার পরিজনরা৷ ছবি নিজস্ব৷

(১০)৷ ঘটনাটি ঘটেছে কল্যাণপুর থানার অধীন আর এস পাড়া এডিসি ভিলেজে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, কল্যাণপুর থানা এলাকার আর এস পাড়া ভিলেজের বৈরাগী পাড়ার গ্রামে তিন বছর ধরে গড়িয়া সোথারী বদল সোসাইটির উদ্যোগে হলিজি প্রেয়ার নামক ইংরেজী মাধ্যমের একটি সুকল চলছে৷ সুকলে মোট ৫৩ জন ছাত্রছাত্রী রয়েছে৷ শিক্ষক রয়েছেন পাঁচজন৷ সুকলের ইনচার্জ হিসেবে রয়েছেন রমেন ত্রিপুরা৷ অন্যান্য দিনের মত ছাত্রছাত্রী রাতের খাওয়ার সেরে যখন সবাই টিভি দেখছিলেন তখন হঠাৎ করে রিমি দেববর্মাকে বিষধর সাপ ছোবল দেয় পায়ে৷ তাঁর চিৎকার শোনে সঙ্গে সঙ্গেই তাকে বৈরাগী পাড়া সুকল থেকে নিজ বাড়ির কাছেই দেবতাবাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সুকলে শিক্ষকরা পরবর্তী সময়ে বাড়ির লোকজন রাতে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করার পর বাড়িতে নিয়ে যায়৷ বাড়িতে নিয়ে গিয়ে ওঝা, বৈদ্য দিয়ে ঝাড়ফোঁক দেওয়া হচ্ছে৷ তবু রিমির প্রাণ ফিরে আসেনি৷ দেবতবাড়ীতে প্রচুর মানুষের ভীড় জমতে থাকে৷ মা রিনা দেববর্মা কান্নায় ভেঙ্গে পড়েন৷ বাবা ঊষা রঞ্জন দেববর্মা কেরালায় বেসরকারি সংস্থায় কর্মরত৷ খবর দেওয়া হয় তাঁকে৷ তিনি ফিরছেন বাড়িতে৷ সর্প দংশনে শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top