News Flash

  • Home
  • Uncategorized
  • ফরমালিন নিয়ে রাজ্য সরকারের গুঁতোয় বাংলাদেশের মাছে নিষেধাজ্ঞা কাস্টমসের
Image

ফরমালিন নিয়ে রাজ্য সরকারের গুঁতোয় বাংলাদেশের মাছে নিষেধাজ্ঞা কাস্টমসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ মাছে ফরমালিন ব্যবহার নিয়ে স্বাস্থ্য দপ্তরের গুঁতোয় এখন বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ হয়ে রয়েছে৷ রবিবার থেকে আখাউড়া সীমান্ত হয়ে রাজ্যে কোন মাছ আসছে না৷ আখাউড়া সীমান্তস্থিত আইসিপি সূত্রে জানা গেছে, কাস্টম বাংলাদেশের মাছ এপারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে৷ সূত্রের বক্তব্য, আখাউড়া সীমান্ত দিয়ে মাছ আমদানির কোন নির্দেশিকা নেই কাস্টমসের কাছে৷ দীর্ঘদিন ধরে এই পথ দিয়েই বাংলাদেশ থেকে মাছ আমদানি হচ্ছে৷ কিন্তু এখন রাজ্যে মাছে ফরমালিন শনাক্ত হওয়ায় অভিযোগের আঙ্গুল উঠেছে বাংলাদেশের দিকে৷ আখাউড়া সীমান্ত দিয়ে আমদানি করা ছয়টি মাছে ফরমালিন ব্যবহৃত হয়েছে বলে প্রমাণ মিলেছে৷ এদিকে, আখাউড়া সীমান্তে কাস্টমসের কাছে মাছে ফরমালিন রয়েছে কিনা তা পরীক্ষা করার পর্যাপ্ত পরিকাঠামো নেই৷ ফলে, সমালোচনার হাত থেকে নিস্তার পেতে কাস্টমস সিদ্ধান্ত নিয়েছে আখাউড়া সীমান্ত দিয়ে কোন মাছ ঢুকতে দেওয়া হবে না৷
এদিকে, বাংলাদেশে মৎস্য ব্যবসায়ীরাও ত্রিপুরায় মৎস্য রপ্তানিতে আগ্রহ হারিয়েছে৷ সূত্রের খবর, ত্রিপুরায় মৎস্য রপ্তানি না করলেও বাণিজ্যে খুব একটা ফারাক হবে না বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীদের৷ তাদের মতে, রাজ্যে মাছের যা চাহিদা রয়েছে সে পরিমাণ মাছ রপ্তানি বন্ধ হয়ে গেলে বড়সড় ক্ষতির কোন কারণ নেই৷ স্বাভাবিকভাবেই বাংলাদেশও এখন ত্রিপুরায় মাছ রপ্তানি করার বিষয়ে তেমন একটা আগ্রহী নয়৷ আর এর ফলে গত দুদিনে রাজ্যে মাছের দাম হু হু করে বাড়ছে৷ বাংলাদেশ থেকে মাছ না আসায় রাজ্যের বাজারে স্থানীয় মাছের চাহিদা আরো বেড়ে গেছে৷ চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা অধিক মুনাফায় মাছ বিক্রি করছেন৷ সূত্র অনুসারে জানা গেছে, আগরতলায় কয়েকটি বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতি এই বিষয়ে আজ বৈঠক করেছেন৷ তবে, এদিনের বৈঠকে এসব সমস্যা চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি৷ তবে, দুয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধানে রাস্তা খঁুজে বের করা হবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top