News Flash

  • Home
  • Uncategorized
  • নলছড়ে জীপের ধাক্কায় নিহত ব্যবসায়ী
Image

নলছড়ে জীপের ধাক্কায় নিহত ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ যান সন্ত্রাসে প্রাণ গেল আরও এক ব্যক্তির৷ দূর্ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অধীন নলছড়ে রবিবার রাতে৷ নিহত ব্যক্তির নাম নিতাই দাস (৪৮)৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী নিতাই দাস রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন৷ রাস্তা অতিক্রম করার সময় পেছন দিক থেকে একটি বেপরোয়া কমান্ডার জীপ তাকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ সোমবার সকালে জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷ এই ব্যাপারে মেলাঘর থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে৷ দূর্ঘটনার পরপরই চালক পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top