News Flash

  • Home
  • Uncategorized
  • জি বি হাসপাতালে ছিনতাইবাজের দৌরাত্ম্য
Image

জি বি হাসপাতালে ছিনতাইবাজের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ জি বি হাসপাতালে প্রতারকদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে৷ নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নিয়েছে এক প্রতারক৷ স্যুট বুট পরা ঐ প্রতারক যুবক সহজ সরল উপজাতি যুবকের কাছ থেকে নগদ ২,৫০০ টাকা এবং একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে গিয়েছে সুকৌশলে৷
সংবাদে প্রকাশ, সাব্রুমের কাঁঠালতলীর বাসিন্দা রমনী মোহন এক নিকটাত্মীয়কে নিয়ে জি বি হাসপাতালে আসেন৷ চিকিৎসাধীন রোগীর সিটিস্ক্যান করার জন্য চিকিৎসকরা পরামর্শ দেন৷ সেই মোতাবেক তিনি সিটিস্ক্যান রুমের সামনে দাঁড়িয়ে ছিলেন৷ তখন স্যুট বুট পরা এক যুবক সেখানে পৌঁছে এবং হাসপাতালের কর্মী হিসেবে নিজেকে দাবি করেন৷ সেই মোতাবেক সিটিস্ক্যান করানোর যাবতীয় প্রক্রিয়া তিনি তদারকি করেন বলে জানায়৷ এই সব ভুলকি ভালকি দিয়ে সহজ সরল উপজাতি যুবকের কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়েছে এবং মোবাইল ফোনটি নিয়েছে৷ তারপর হঠাৎ ঐ প্রতারক যুবক ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়৷ এদিক ওদিক খঁুজেও তাকে না পেয়ে বিষয়টি জি বি ফাঁড়ির পুলিশকে জানায় ক্ষতিগ্রস্ত যুবক৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য অনুসন্ধান করেছে৷ কিন্তু, রাতে খবর লেখা পর্যন্ত প্রতারক যুবকের কোন হদিশ পায়নি পুলিশ৷ প্রসঙ্গত, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জি বি হাসপাতালের সিটিস্ক্যান রুম সংলগ্ণ স্থানে বিদ্যুৎ পরিষেবা ছিন্ন৷ প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছিল ঐ এলাকা৷ তাই প্রতারক ছিনতাইবাজ তার উদ্দেশ্য সাধনে সফল হয়েছে বলে অভিযোগ জনগণের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top