নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল দেশের মাটিতে সফলভাবে আয়োজন করতে পারার পুরস্কˆার পেতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড | খবর অনুযায়ী এবার বিশ্ব একাদশকে পাকিস্তানে খেলতে পাঠাতে পারে আইসিসি | যদিও এখনও সেই খবরের সত্যতা কোনও পক্ষই স্বীকার করেনি| তবে যা খবর তাতে, বিশ্ব একাদশ দল চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে| রিপোর্ট অনুযায়ী বিশ্ব একাদশ টিম লাহৌরে ম্যাচ খেলবে ২২, ২৩, ২৮ ও ২৯ সেপ্টেম্বর|
যদিও ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে এরইমধ্যে জলঘোলা হয়েছে| ডিসেম্বরে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের চুক্তি অনেকদিন আগেই হয়ে গিয়েছিল| কিন্তু ২০০৭ থেকে সেই দেশে খেলতে যায়নি ভারত| এ বারও না যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছে ভারত | সেই মতো নতুন দলের খোঁজে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে কথা বলাও শুরু করে দিয়েছে পিসিবি| আর তার মধ্যেই এলো এই সুখবর| এটাই হতে পারে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পূনর্জন্ম|

পিএসএল ফাইনালের সফল আয়োজনে বিশ্ব একাদশকে পাকিস্তানে পাঠাতে পারে আইসিসি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















