অমৃতসর, ৬ মার্চ (হি.স.) : এবার দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকার উদ্বোধন হল পঞ্জাবের অমৃতসরে | সব পতাকাকে পিছনে ফেলে এবার দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকার মর্যাদা পেল অমৃতসরের এই পতাকা | ৩৬০ ফুট উঁচু এই পতাকা দেখা যাবে পাকিস্তানের লাহোর থেকেও|
এর আগে অবশ্য পরিকল্পনা ছিল ২৬ জানুয়ারিতেই অমৃতসরে এই পতাকার উদ্বোধন করার | কিন্তু সেটা শেষপর্যন্ত হয়নি | এই পতাকার উদ্বোধন করেন পঞ্জাবের মন্ত্রী অনিল জোশী | ওয়াঘা সীমান্তের কাছে আট্টারিতে এই পতাকা এখন দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকার তকমা পেয়েছে | এর আগে রাঁচীর জাতীয় পতাকার উচ্চতা ছিল ২৯৩ ফুট | পতাকাটির ওজোন ৫৫টন | লম্বায় ৩৬০ ফুটের পাশাপাশি ৮০ ফুট চওড়া অমৃতসরের এই জাতীয় পতাকা|

দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকার উদ্বোধন হল পঞ্জাবের অমৃতসরে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















