News Flash

  • Home
  • Uncategorized
  • সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হলেন পরিচালক করণ জোহর
Image

সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হলেন পরিচালক করণ জোহর

মুম্বই, ৫ মার্চ  ( হি.স.)  : সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর।  একটি কন্যা এবং একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক করণ জোহর । তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের সূচনার কথা আজ সকালে তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। ফেব্রুয়ারিতে আন্ধেরির মাসরানি হাসপাতালে যমজ সন্তানের জন্ম হয়। এই হাসপাতালেই শাহরুখ খানের তৃতীয় সন্তান অ্যাব্রামের জন্ম হয়েছিল।করণের জীবনে এই দুই নতুন অতিথির নাম রেখেছেন যশ ও রুহি। টুইটার  তিনি জানান, আমার জীবন এবং লাইফলাইনে দুটো সুন্দর নতুন মানুষের সংযোজন হল। জোহর তাঁর টুইটে লিখেছেন, জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি বহু ভাবনা-চিন্তার পর নিয়েছেন। কারণ, তিনি জানেন সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তাঁর সংসারের প্রতি দায়িত্ব কয়েকগুন বেড়ে যাবে। আর এই দায়িত্ব নেওয়ার জন্যে তিনি নিজেকে মানসিক ভাবে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন। তাঁর জীবনের এই দুই নতুন অতিথিকে তিনি ভালবাসা এবং যত্ন দিয়ে ভরিয়ে দেবেন বলে জানিয়েছেন। এখন থেকে তাঁরাই হবে করণের পৃথিবী। নিজের বাবা যশ জোহরের নাম দিয়ে ছেলের নাম রেখেছেন। তাঁর সন্তানের লালন পালন করবেন করণের মা এবং তাঁর বন্ধু-বান্ধব যাঁরা তাঁর পরিবারের মতো। করণ তাঁর টুইটে তাঁর সন্তানের সারোগেট মাকেও ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে দুনিয়ার এই সুন্দর উপলব্ধি উপহার দেওয়ার জন্যে। এছাড়া যে চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর দুই যমজ সন্তান হয়েছে, তাঁকেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি পরিচালক-প্রযোজক।শাহরুখ খান সহ বলিউডের অনেক তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হয়েছেন। কিং খানের ছোট ছেলে আবরামও সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। গত বছর জুন মাসে অভিনেতা তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের বাবা হয়েছেন। ‌

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top