News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৩৭/৬, চিন্তায় ভারত
Image

বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৩৭/৬, চিন্তায় ভারত

বেঙ্গালুরু, ৫ মার্চ  ( হি.স.)  :‌ বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে ৪৮ রানে এগিয়ে অজিরা। গতকালের বিনা উইকেটে ৪০ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অসিরা শেষ করল ৬ উইকেটে ২৩৭ রানে। ৬০ রান করেন ম্যাট রেনশ। ৬৬ রান শন মার্শের। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ভারতের থেকে এগিয়ে ৪৮ রানে। ফলে  সোমবার কত তাড়াতাড়ি অজি লাইন আপ ভাঙতে পারে ভারতীয় বোলাররা তার ওপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করছে।আজ সকালে প্রথমে ডেভিড ওয়ার্নারকে (৩৩) ফেরান অশ্বিন। অজি অধিনায়ক স্টিভ স্মিথ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ৮ রান করার পরেই রবীন্দ্র জাডেজার বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ৮৭। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার ম্যাট রেনশ ও শন মার্শ। রেনশকে (৬০) ফিরিয়ে দিয়েছেন জাডেজা। এরপর তিনি পিটার হ্যান্ডসকম্বকেও (১৬) আউট করেছেন। এরপরেই আঘাত হানেন ইশান্ত শর্মা। তিনি শূন্য রানে মিচেল মার্শকে ফেরান। চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ১৬৩। দিনের তৃতীয় সেশনে শন মার্শকে ফেরান উমেশ যাদব। বর্ডার–গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট চলছে বেঙ্গালুরুতে। প্রথমদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চেয়েছিলেন বোর্ডে বড় রান তুলে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সে চেষ্টা সফল হয়নি। মাত্র ১৮৯ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। লোকেশ রাহুল সর্বোচ্চ ৯০ করেন। বাকিরা ব্যর্থ। অসি স্পিনার নাথান লায়ন ৫০ রানের বিনিময়ে ৮ উইকেট নেন। বাকি দুটি উইকেট নেন মিচেল স্টার্ক এবং স্টিভ ও’কিফ। সিরিজে ০–১ পিছিয়ে আছে ভারত। তাই সিরিজে সমতা ফেরাতে গেলে দ্বিতীয় টেস্টে জিততেই হবে টিম বিরাটকে।-

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top