News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় গুলির লড়াইয়ে শহীদ সেনা কনস্টেবল, খতম দুই জঙ্গি
Image

পুলওয়ামায় গুলির লড়াইয়ে শহীদ সেনা কনস্টেবল, খতম দুই জঙ্গি

শ্রীনগর, ৫ মার্চ (হি.স.) : জম্মু–কাশ্মীরে আবারও সেনা–জঙ্গি লড়াই। জম্মু–কাশ্মীরের পুলওয়ামা জেলার রবিবার সকালে গুলির লড়াইয়ে সেনাবাহিনীর এক কনস্টেবল শহীদ হয়েছেন ।আহত হয়েছেন সেনাবাহিনীর এক অফিসার এবং দুই কনস্টেবল। সেনার পাল্টা গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। শনিবার রাত থেকে চলা গুলির লড়াই ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ।
শনিবার রাতে পুলওয়ামা জেলার ট্রল এলাকায় শুরু হয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই। সেনাবাহিনীর কাছে খবর ছিল হিনা গ্রামে আকিব নামে একজন হিজবুল জঙ্গি লুকিয়ে রয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই থেকে তিনজন। জঙ্গিদের খোঁজে সমস্ত এলাকায় তল্লাশি শুরু করে জওয়ানরা।
সূত্রের খবর, সেনার কাছে খবর ছিল বুরহান ওয়ানির ঘনিষ্ঠ আকিব লুকিয়ে রয়েছেন ট্রল এলাকায়। তাঁর খোঁজে শনিবার রাত থেকেই সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছিল। গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় সেনা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। জওয়ানদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়ে যায়। এক জওয়ানের রাইফেলও ছিনিয়ে নেওয়া হয়।তল্লাশি অভিযান চলাকালীনই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে সেনার উদ্দেশ্যে। সেনাও পাল্টা জবাব দেয়। গুলির লড়াইয়ে দুই জঙ্গি মারা যান। গুলির লড়াইয়ে মনজুর আহমেদ নামে সেনাবাহিনীর এক কনস্টেবল শহীদ হয়েছেন । এক সেনা অফিসার আহত হয়েছেন।আহত দুই কনস্টেবলও। ১৩ ঘণ্টা ধরে চলেছে গুলির লড়াই। পরিস্থিতি এখনও রয়েছে উত্তপ্ত। ‌
জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় সেনা–জঙ্গি গুলির লড়াই নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই এই এলাকায় সেনা–জঙ্গি গুলির লড়াই চলে। সব ক্ষেত্রেই থাকে পাকিস্তানের প্রত্যক্ষ মদত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top