News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ার নোনাছড়ায় সশস্ত্র উগ্রবাদীদের আনাগোনায় আতঙ্ক
Image

আঠারমুড়ার নোনাছড়ায় সশস্ত্র উগ্রবাদীদের আনাগোনায় আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ পাহাড়ে ফের উগ্রবাদীদের আনাগোনা শুরু হয়েছে, নাকি তারা বাংলাদেশের শিবির থেকে পালিয়ে এসে আত্মসমর্পণ করার সুযোগ খঁুজছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ সূত্রের খবর, শনিবার রাতে তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামীথানাধীন নোনাছড়া এডিসি ভিলেজের দত্তমলসম পাড়ায় সাত উপজাতিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে৷ তাদের মধ্যে চারজনের হাতে আগ্ণোয়াস্ত্র ছিল৷ সূত্রের বক্তব্য, তারা বাংলাদেশ সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসেছে৷ এখন তারা গঙ্গানগরের পাহাড়ি জনপদে অবস্থান করছে৷

হঠাৎ রাজ্যে সাত উপজাতিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাওয়ায় নানা বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ পুলিস অবশ্য এই ধরনের খবর উড়িয়ে দিয়েছে৷ গোয়েন্দাদের কাছে এধরনের কোন সংবাদ নেই বলে জানা গেছে৷ ফলে, আগ্ণোয়াস্ত্র নিয়ে সাত উপজাতি যুবক হঠাৎ নোনাছড়া এলাকায় ঘোরাফেরা করার পেছনে রহস্য কি সেটাই এখন মুখ্য আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

সূত্রের বক্তব্য, পরিমল দেববর্মার নেতৃত্বে ৭০ জনের উগ্রবাদীদের একটি টিম বাংলদেশের ঘাঁটিতে আত্মগোপন করে রয়েছে৷ তারা এপারে আসার সুযোগ খঁুজছে৷ কিন্তু এপারে আসার পেছনে আত্মসমর্পণ নাকি অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না৷ গোয়েন্দা সূত্রে বক্তব্য, বাংলাদেশের ঘাঁটি থেকে কোন উগ্রবাদী আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেনি৷ সেক্ষেত্রে নোনাছড়া এলাকায় সাতজন উপজাতি যুবককে সশস্ত্র ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ চিন্তায় পড়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top