News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপদেই রয়েছে আধার বায়োমেট্রিক তথ্য : কেন্দ্র
Image

নিরাপদেই রয়েছে আধার বায়োমেট্রিক তথ্য : কেন্দ্র

নয়াদিল্লি, ৫ মার্চ  ( হি.স.)  :‌ সম্পূর্ণ নিরাপদেই রয়েছে আধার বায়োমেট্রিক তথ্য । কোনওভাবেই আধার-তথ্যের অপব্যবহার করা হচ্ছে না । আধার-নিয়ন্ত্রক কেন্দ্রশাসিত সংস্থা- ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)-এর তরফে রবিবার জানানো হয়েছে, আধারের বায়োমেট্রিক্স প্রমাণের কোনওপ্রকার অপব্যবহার হয়নি। সংস্থার দাবি, গত পাঁচ বছরে ৪০০ কোটি আধার-নির্ভর লেনদেন করা হয়েছে। এখনও পর্যন্ত কারও পরিচয়-চুরি বা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা নেই।বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি ইউআইএআইয়ের।  সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল, আধারের বায়োমেট্রিক ইনফরমেশন ব্যবহার করে ব্যাঙ্ক থেকে টাকা লোপাট করা হচ্ছে। পুরো খবরই ভুয়ো বলে দাবি করা হয়েছে। প্রত্যেক নাগরিকে আধার ইনফরমেশন নিরাপদেই রয়েছে বলে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি কাজে আধার কার্ড বাধ্যতামূলক করেছে। বিশেষ করে ব্যাঙ্কে আধার নম্বর জরুরি বলে জানানো হয়েছে। কিন্তু তার পরেই খবর আসতে শুরু করে কয়েকটি ব্যাঙ্কে গ্রাহকদের আধার নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া নেওয়া হচ্ছে। এই খবর বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি ইউআইএআইয়ের। নাগরিকদের আধার আরও নিরাপদ করতে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার রেজিস্ট্রেশন একমাত্র ইউআইএআইয়েরই। ইউআইডিএআই-এর দাবি, বর্তমানে যত সিস্টেম রয়েছে, তার তুলনায় আধারের নিরাপত্তা-ব্যবস্থা অনেকটাই উন্নত। আরও বলা হয়েছে, কোনও ধরনের অপব্যবহার বা পরিচয়-চুরির ঘটনা ঘটলে, সিস্টেম নিজে থেকে যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top