News Flash

  • Home
  • Uncategorized
  • জিমন্যাস্ট দীপাকে নিয়ে দ্বাদশের প্রশ্ণপত্রে সংকীর্ণ রাজনীতি পর্ষদের
Image

জিমন্যাস্ট দীপাকে নিয়ে দ্বাদশের প্রশ্ণপত্রে সংকীর্ণ রাজনীতি পর্ষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ বামদের সংকীর্ণ রাজনীতি দেশের গর্ব রাজ্যের সোনার মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকারকে নিয়ে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে যে বামমার্গীয়দের দৌরাত্ম্য তা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজী বিষয়ের প্রশ্ণপত্রে ফুটে উঠেছে৷ পাঠ্যবইয়ে কমিউনিস্ট ভাবধারাকে জায়গা করে দেওয়ার মতো ঘটনায় যেখানে মধ্যশিক্ষা পর্ষদ দফায় দফায় কলঙ্কিত হয়েছে, তারপরও সম্বিত ফিরছে না৷

সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা৷ প্রথম দিনে ইংরেজী বিষয়ের পরীক্ষার প্রশ্ণপত্রে রাজ্যের সোনার মেয়ে তথা জিমন্যাস্ট দীপা কর্মকারকে নিয়ে একটি কম্প্রিহেনশন তথা পেসেজ লেখা ছিল৷ এই কম্প্রিহেনশনে দীপা কর্মকারকে নিয়ে যে বিবরণ তুলে ধরা হয়েছে তাতে সংকীর্ণ রাজনীতি করা হয়েছে৷ প্রকৃত বহু বিষয় আড়াল করে বিবেকানন্দ ময়দানে দীপকে দেয়া সংবর্ধনা তুলে ধরে রাজ্য বামফ্রন্ট সরকারের গুণকির্তন করা হয়েছে৷ এই ঘটনার প্রতিবাদে এনএসইউআই শনিবার পর্ষদ সভাপতিকে ডেপুটেশন দিয়েছে৷ সংগঠনের রাজ্য সভাপতি রাকেশ দাসের নেতৃতে একটি প্রতিনিধিদল এই বিষয়ে পর্ষদ সভাপতির সাথে কথা বলেছেন৷ পর্ষদ সভাপতি জানিয়েছেন তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন৷ তিনি আরও জানান যে দুইজন শিক্ষক এই প্রশ্ণপত্র প্রস্তুত করেছেন তাঁদের সাথেও এই বিষয়ে কথা বলবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top