News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় ভরতীয়দের উপর হামলা অব্যাহ্ত, দুঃখপ্রকাশ সুষমা স্বরাজের
Image

আমেরিকায় ভরতীয়দের উপর হামলা অব্যাহ্ত, দুঃখপ্রকাশ সুষমা স্বরাজের

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : ভারতীয় বংশোদ্ভূত দীপ রাইয়ের উপরে হামলার ঘটনায় টুইটারে দুঃখপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।আমেরিকার সিয়াটেলের কেন্ট এলাকায় নিজের বাড়ির সামনে বন্দুকবাজের গুলিতে আহত হন দীপ রাই (৩৯)। রবিবার টুইটারে বিদেশমন্ত্রী লেখেন, “এই হামলার ঘটনায় আমি দুঃখিত। আহত দীপ রাইয়ের বাবা সর্দার হরপাল সিং-এর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, ছেলের হাতে গুলি লেগেছে।”চলতি সপ্তাহের শুরুতেই বন্দুকবাজের হানায় মৃত ভারতীয় ব্যবসায়ী হার্নিশ প্যাটেলের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী। ওই ব্যবসায়ী সাউথ ক্যারোলিনার ল্যাঙ্কশায়ারে গুলিবিদ্ধ হন।জানা গেছে, কেন্টে তাঁর বাড়ির সামনেই আক্রান্ত হন দীপ রাই। “নিজের দেশে ফিরে যাও” বলেই তাঁকে লক্ষ্য করে ট্রিগার চেপে এক দুষ্কৃতী। মুখোশের কারণে আততায়ীকে চিহ্নিত করা যায়নি। এই ঘটনার তদন্তে কেন্ট পুলিশ এফবিআই এবং অন্যান্য তদন্তকারী সংস্থারও সাহায্য নিচ্ছে বলে জানা গিয়েছে। মার্কিন মুলুকের বর্তমান পরিস্থিতির বিচারে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন। প্রসঙ্গত, গতমাসেই বন্দুকবাজের হানায় নিহত হন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। ঘটনাটি ঘটে মেরিকার কানসাসে

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top