News Flash

  • Home
  • Uncategorized
  • বারণসীতে প্রধানমন্ত্রী, পুজো দিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে
Image

বারণসীতে প্রধানমন্ত্রী, পুজো দিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে

বারাণসী,৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে জোরদার রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটে মদনমোহন মালব্যের মূর্তিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী| এরপরই বেলা ১১টা নাগাদ শুরু হয় রোড শো| প্রধানমন্ত্রীর রোড শো-কে ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় গোটা বারাণসী| রোড শোয়ের মাঝে কাশী বিশ্বনাথ এবং কালভৈরব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী| বারাণসীর রবিদাস গেট, আসি, মাদানি, গোদাউলিয়া ও বাসফটক এলাকা ঘুরে প্রধানমন্ত্রী পেঁ ছন কাশী বিশ্বনাথ মন্দিরে| এরপরই প্রধানমন্ত্রী জনসভা করেন জৌনপুরে| উত্তর প্রদেশে ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিনই বারাণসীতে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

শুধু প্রধানমন্ত্রীই নন, বারাণসীতেই এদিন যৌথ রোড শো করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীও এদিন সভা করেন বারাণসীতে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top