নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মার্চ৷৷ স্বপ্ণ পূরণ হতে চলছে মোল্লামুড়াবাসীর৷ দীর্ঘ এক শতক এর ওপরে সময় ধরে বক্সনগর গ্রাম পঞ্চায়েত এর ৫নং ওয়ার্ড মোল্লামুড়ায় পানীয় জলের বিরাট সমস্যা ছিল৷ রাজ্যের জনদরদি বামফ্রন্ট সরকার এর সংখ্যালঘু কল্যাণ দপ্তরে মাল্টি সেক্টরেল ডেভেলাপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে ৪২ লক্ষ অর্থ ব্যয়ে একটি পানীয় জলের রিমোবল পাম্প বসানোর উদ্যোগ নেন৷ পানীয় জলের সমস্যার কারণে কয়েকদিন পর পর জনগণ এলাকার প্রধান সড়ক অবরোধ করত৷ অবশেষে মোল্লামুড়া পানীয় জলের সন্ধান পান৷ এখবর পেয়ে সিপাহিজলা জিলা পরিষদের ওয়াকিং কমিটির সভাপতি তপন বিকাশ পাল প্রকল্পটি পরিদর্শন করেন সঙ্গে ছিলেন বক্সনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ৷
গ্রামের প্রবীণ বসু মিয়া সহিদ মিয়া, জানায় অনেক লড়াই সংগ্রাম আন্দোলনের ফলস্বরূপ এই রিমোবল প্ল্যান্ট আমরা পেতে চলছি তাতে এলাকাবাসী খুব খুশি৷

স্বপ্ণ পূরণ হতে চলছে মোল্লামুড়াবাসীব
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















