News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস , ধর্ষণের মামলায় গ্রেপ্তার প্রেমিক
Image

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস , ধর্ষণের মামলায় গ্রেপ্তার প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সাথে দফায় দফায় সহবাস করার পর বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে৷ প্রেয়সির এই অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনীয়ার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলায়৷ পশ্চিম মহিলা থানায় এই সংক্রান্ত মামলার নম্বর ১৬/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৩৭৬(১), ৪৯৩, ৩১৩ আইপিসি মোতাবেক৷ অভিযুক্ত প্রেমিক পরিতোষ দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়৷ বিচারক তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে পূর্ত্ত দপ্তরের ইঞ্জিনীয়ার পদে কর্মরত শহরের বিজয়কুমার চৌমুহনীর বাসিন্দা পরিতোষ দেববর্মা জিরানীয়ার এক যুবতীর সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তুলে৷ প্রণয়ের সূত্রে প্রেমিক ও প্রেমিকার মধ্যে বেশ কয়েকবার সহবাসও হয়৷ এর প্রেক্ষিতে যুবতী গর্ভবতী হয়ে পড়ে৷ তাকে গর্ভপাতও করানো হয় বলে অভিযোগ৷ এর পর অভিযুক্ত প্রেমিক ঐ যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে৷ শুধু তাই নয় প্রেমিক অন্য এক যুবতীকে বিয়ে করার মনস্থির করে নিয়েছে৷ এই ঘটনা জানতে পেয়ে প্রেমিকা তার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন বুধবার৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top