News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ধর্মবর্ণ সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

দেশে ধর্মবর্ণ সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ অল্প লোকের স্বার্থ রক্ষা করার জন্য দেশের বেশিরভাগ মানুষকে বিপদে ফেলার কাজ করছে কেন্দ্রীয় সরকার৷ সবাই মিলে তাদের এই কাজ প্রতিহত করতে হবে৷ আজ বিকালে চান্দিনামুড়ায় আধুনিক স্যুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ অনুষ্ঠানের নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে, আগরতলার পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক রতন দাস উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন৷
এই প্রকল্পের মাধ্যমে আগরতলা পুর নিগমের উত্তর জোনের বিভিন্ন বাড়ির সেনিটারি ট্যাঙ্ক থেকে নির্গত বর্জ্য পদার্থ পাইপ লাইনের মাধ্যমে স্যুয়েরেজ প্ল্যান্টে আনা হবে৷ বর্জ্য পদার্থ এই প্ল্যান্টে পরিশোধন করে জলসেচের কাজে ব্যবহার করা যাবে৷ নিষ্কাশিত বর্জ্য ব্যবহার করা যাবে সার হিসেবেও৷ জে এন নে আর ইউ এম প্রকল্পে এই কাজটি রূপায়ণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৮২ কোটি টাকা৷ নির্মাণকারী সংস্থা এন বি সি সির পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত উত্তর জোনের ৮৪ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ২৩০০ বাড়ি সংযোগ করা হয়েছে৷ আগরতলার মধ্যে জোন এবং দক্ষিণ জোনকেও এই প্রকল্পের আওতায় আনা যাবে৷ তিনি জানান, ২০৪০ সাল পর্যন্ত আগরতলা শহরের বর্জ্য ব্যবস্থাপনার কাজ এই প্রকল্পের মাধ্যমে করা যাবে৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার তার বক্তব্যে বলেন, আগরতলা শহরের স্বাস্থ্যকর পরিবেশ পরিমন্ডল রক্ষা করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য৷ আমরা আগরতলা শহরকে সুস্বাস্থ্যকর করার উপায় বের করলেও দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে৷ আসল হলো মনের স্বাস্থ্য৷ উন্নত চিন্তা চেতনা মননের পরিবেশ রক্ষা করতে না পারলে দেশের পরিবেশ নষ্ট হবেই৷ তিনি বলেন, ধর্মবর্ণ সম্প্রদায়ের কথা বলে দেশের মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা হচ্ছে৷ আপনি কি খাবেন, কি পরবেন, কোন ভাষায় কথা বলবেন, কবি সাহিত্যিকরা কি লিখবেন এই সব কিছুর ওপর হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে৷ আমাদের নাগরিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতায় আক্রমণ আসছে৷ এই সব করা হচ্ছে দলীয় স্বার্থ রক্ষায়, ক্ষমতায় টিকে থাকার জন্য৷ মুখ্যমন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম কমাতে পারলে, মুদ্রাস্ফীতি রোধ করতে পারলে, কৃষকের আত্মহত্যা বন্ধ করতে পারলে, দুর্নীতি রোধ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে এমনিতেই ক্ষমতায় থাকা যাবে৷ কেন্দ্রীয় সরকার এসব কাজ না করে বড়লোকদের স্বার্থ রক্ষার নীতি নিয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে আমরা সবার জন্য কাজ করার চেষ্টা করছি৷ রাজ্যেও মিথ্যা রচনা করে সরকারের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে৷ যারা কুৎসা, বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিচ্ছিন্ন করতে হবে৷ ত্রিপুরার মানুষের কিভাবে ভাল করা যায়, আরো ভাল করা যায় তাই আমাদের কাজ৷ এই কাজে সবাইকে সামিল হতে তিনি আহ্বান জানান৷ নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে বলেন, আগরতলা পুর নিগম, নগরোন্নয়ন দপ্তর আরো ভাল নাগরিক পরিষেবা দেয়ার জন্য কাজ করছে৷ আগরতলা বর্জ্য নিষ্কাশনের জন্য ৮০টির বেশি গাণি ব্যবহার করা হচ্ছে৷ তাতে আগরতলা পুর নিগমের ব্যয়ও বেড়েছে৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন, পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে পুর নিগম এলাকায় আরো সাতটি জল পরিশোধন প্রকল্পের কাজ চলছে৷ আগামী কয়েকদিনের মধ্যেই একটি জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন করা হবে৷ তিনি বলেন, আগরতলা এগুচ্ছে৷ শহরের উন্নয়নে পুরবাসী সহযোগিতা করেছেন৷ তিনি আশা প্রকাশ করেন উন্নয়নের কাজে আগরতলাবাসী আগামী দিনেও সহযোগিতা করবেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক রতন দাশ৷ স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিলিন্দ রামটেকে৷ উপস্থিত ছিলেন বিধায়ক ঝুমু সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top