News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু, অস্থায়ী সিইও হচ্ছেন রানা দাশগুপ্ত
Image

অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু, অস্থায়ী সিইও হচ্ছেন রানা দাশগুপ্ত

কলকাতা, ২ মার্চ (হি.স.): ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়ের মৃতু্যর পর প্রায় প্রতিদিনই অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ প্রকাশ্যে আসছিল| এর ফলে পূর্ব ভারতের সবথেকে বড় বেসরকারি হাসপাতাল, অ্যাপোলো হাসপাতালের সুনামও বেশ খানিকটা ক্ষুণ্ণ হয়েছে| এমতাবস্থায় অ্যাপোলো হাসপাতালের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন সিইও রূপালি বসু| বৃহস্পতিবার আচমকাই অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দেন রূপালি বসু| তিনি পূর্বাঞ্চল রিজিওনের প্রধান ছিলেন| আচমকা কেন তিনি ইস্তফা দিলেন, সেই বিষয়ে এখনও মুখ না খুললেও নেপথ্যে কারণ হিসেবে গত কয়েকদিনের ঘটনাক্রমই মনে করছে সংশ্লিষ্ট মহল| রূপালি বসুর জায়গায় দায়িত্বে আসছেন সাউদার্ন রিজিওনের ডিরেক্টর এন সত্যভামা| তাঁকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আনা হচ্ছে পূর্বাঞ্চলে| এদিকে, তড়িঘড়ি কলকাতা অ্যাপোলোর অস্থায়ী সিইও করা হয়েছে রানা দাশগুপ্তকে|
শোনা যাচ্ছে, গ্রেফতারির আশঙ্কায় অ্যাপোলো হাসপাতালের সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন রূপালি বসু| ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ| তদন্তে হাসপাতালের গাফিলতির প্রমাণ মেলে| হাসপাতালের একটি সূত্রের মতে, সেই কারণেই হয়তো আগেভাগে ইস্তফা দিয়েছেন রূপালি বসু| এদিকে, অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব সুবীর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি তৈরি হয়েছে|
সঞ্জয় রায়ের মৃতু্যর পর থেকেই চাপে ছিল অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ| কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সতর্কবার্তা, কখনও আবার প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের হুমকি| মদন মিত্র তো অ্যাপোলো হাসপাতালকে কেওড়াতলা শ্মশানের সঙ্গেও তুলনা করেন| সবমিলিয়ে প্রবল চাপে পড়েছিল পূর্ব ভারতের সবথেকে বড় বেসরকারি হাসপাতাল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top