News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি আইনজীবীর ভূমিকায় বিস্মিত হাইকোর্ট, মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে বিঁধলেন রতন লাল নাথ
Image

সরকারি আইনজীবীর ভূমিকায় বিস্মিত হাইকোর্ট, মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে বিঁধলেন রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ সরকারি আইনজীবীর ভূমিকায় আবারও প্রশ্ণ উঠেছে৷ মামলা পরিচালনায়

রতন লাল নাথ৷

সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে উচ্চ আদালতের মুখ্য বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন৷ একটি মামলার শুনানিতে সরকারি আইনজীবী সম্পর্কে মুখ্য বিচারপতি নির্দেশনামায় যে মন্তব্য করেছেন তার প্রতিলিপি মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং আইনমন্ত্রী তপন চক্রবর্তীর হাতে তুলে দিয়েছেন বিধায়ক রতন লাল নাথ৷

এদিন বিধানসভায় শূন্যকালে বিধায়ক রতনলাল নাথ সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে ফের প্রশ্ণ তুলেন৷ আইনমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, সরকারি আইনজীবীদের প্রতি আস্থা রাখতে বলছেন, অথচ উচ্চ আদালতের মুখ্যবিচারপতি সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে৷ শ্রীনাথ বলেন, ধর্ষণ কান্ডে অভিযুক্ত পান্না আহমেদের জামিনের বিরোধিতায় ধর্ষিতা উচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু, ঐ আবেদনের শুনানিতে সরকারি আইনজীবী অভিজিৎ ঘোষ কোন সওয়াল করেননি৷ তাতে উচ্চ আদালতের মুখ্যবিচারপতি সরকারি আইনজীবীর ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন৷ এসংক্রান্ত আদালত নির্দেশনামার প্রতিলিপিটি এদিন শ্রীনাথ মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে তুলে দেন৷ পাশাপাশি শ্রীনাথ এবিষয়ে বিবৃতি দেওয়ার জন্য এবং সরকারি আইনজীবী অভিজিৎ ঘোষকে অবিলম্বে অব্যাহতির দাবি জানান৷ আইনমন্ত্রী বিষয়টি খোঁজ নিয়ে জানানো হবে বলে জানিয়েছেন৷

অধিবেশন শেষে বিধানসভার বাইরে বিধায়ক রতন লাল নাথ বলেন, সরকারি আইনজীবীদের কারণেই বহু মামলায় দোষী খালাস হয়ে যাচ্ছেন৷ পান্না আহমেদ এবং পরিমল সাহা হত্যা মামলাতেও একই ঘটনা ঘটেছে৷ তিনি জানান, নিম্নআদালতে পান্না আহমেদ জামিন পেয়ে গেলে ধর্ষিতা এর বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন৷ ধর্ষিতার আবেদনের মামলায় রাজ্য সরকারকেও পক্ষভুক্ত করা হয়েছিল৷ ঐ মামলায় শুনানিতে আইনজীবী অভিজিৎ ঘোষ কোন সওয়াল করেননি৷ একই ভাবে পরিমল সাহা হত্যা মামলাতেও সাজা প্রাপ্তদের জামিনের বিরোধিতায় সরকারি আইনজীবী কোন সওয়াল করেননি৷ এ সমস্ত কারণে সরকারি আইনজীবীর প্রতি কোন আস্থা নেই বলে শ্রীনাথ মন্তব্য করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top